জামাতে নামাজ আদায় করাই উত্তম, নাকি বাসায় পড়লেও হবে?

আমি কিছু ছোট ছেলেমেয়ে আমার বাসায় প্রাইভেট পড়াই কিন্তু বাসায় বিশৃঙ্খলা হওয়ার ভয়ে এশার নামাজ জামাতে পড়তে পারিনা এতে কি নামাজে কোন ক্ষতি হবে?নাকি জামাতে নামাজ আদায় করাই উত্তম?নাকি বাসায় পড়লেও হবে?
2926 views

3 Answers

বাসায় নামাজ পরলেও হবে। তবে জামায়াতে নামাজ পরাই উত্তম। জামাতে নামাজ পরলে একাকি পরার চেয়ে ২৭ গুন বেশী সওয়াব পাওয়া যায়। অতএব জামাতে নামাজ পরার চেস্টা করবেন। 

2926 views Answered

বিশেষ কোন কারনে বাসায় পরতে পাড়েন, তবে জামাতের সহিত পড়াই উওম। মসজিদে জামাতে নামাজ আদায়ের অশেষ সওয়াব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জামাতে নামাজ পড়ার ফজিলত একা পড়ার চেয়ে ২৭ গুণ ঊর্ধ্বে। (বুখারি ও মুসলিম) তিনি আরও বলেছেন, একজন লোক ঘরে নামাজ পড়লে একটি নেকি পান, তিনি ওয়াক্তিয়া মসজিদে পড়লে ২৫ গুণ, জুমা মসজিদে পড়লে ৫০০ গুণ, মসজিদে আকসায় পড়লে ৫০ হাজার গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে পড়লে ৫০ হাজার গুণ এবং মসজিদুল হারাম বা কাবার ঘরে পড়লে এক লাখ গুণ সওয়াব পাবেন। (ইবনে মাজা, মিশকাত)

2926 views Answered

মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামায আদায় করা ওয়াজিব। বিনা কারণে জামাত পরিত্যাগ করা গুনাহের কাজ। আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন ইসলামী শরীয়া মতে তা জামাত পরিত্যাগ বৈধ হওয়ার উপযোগী কোনো সমস্যা নয়। জামাত পরিত্যাগ করে যে কোনো জায়গায় নামায আদায় করলেই নামায আদায় হয়ে যাবে। সে নামাযে কোনো সমস্যা হবে না। তবে জামাত পরিত্যাগের গুনাহ হবে। সুতরাং মসজিদে গিয়ে জামাতের সাথে নামায আদায় করা নিছক উত্তমই বরং ওয়াজিব।

2926 views Answered

Related Questions

Next steps