2 Answers
আত্ম বিশ্বাস বাড়ানোর জন্য নিম্নোরুপ বিষয় গুলো
অনুসরন করে চলুন
-
বার বার চেষ্টা করা
-
প্রভাবিত করতে পারে এমন উক্তি পড়ুন
-
সফল দের কে অনুসরন করুন
-
লক্ষ্যটাকে ছোট ছোট করে ভাগ করুন
-
না কে না বলুন
বিস্তারিত এখানে ক্লিক করে দেখুন
2984 views
Answered
১. সমস্যার মুখোমুখি হোন
অত্যন্ত সফল মানুষেরও জীবনের একপর্যায়ে নিজের আত্মবিশ্বাসের ওপর সন্দেহ তৈরি হতে পারে। নিজের ক্ষমতা সম্পর্কেও ভুল ধারণা গ্রাস করতে পারে। তবে এতেই পরাজিত হলে চলবে না। নিজের সেই আত্মবিশ্বাসের ঘাটতি সমস্যার মুখোমুখি হোন। নিজেকে জানুন। সমস্যাটি সমাধান করুন।
২. নিজেকে সমালোচনা নয়
কোনো বিষয়ে নিজেকে সমালোচনা করবেন না। অনেক বিষয় সব সময় ঠিকমতো কাজ নাও করতে পারে। কোনো অ্যাসাইনমেন্ট যদি সঠিকভাবে করতে না পারেন তাহলেই যে সবকিছু শেষ হয়ে গেল, এমনটা নয়। নিজেকে প্রস্তুত করুন কাজটি সঠিকভাবে শেষ করার জন্য।
৩. ছোট আকারে শুরু করুন
বড় আকারের কোনো কাজ আপনার উদ্বেগ তৈরি করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বড় কাজটি আপনার উদ্বেগ কমাতে পারে বড় আকারের কাজটিকে ছোট ছোট করে করা।
৪. নিজেকে আত্মবিশ্বাসী নেতা হিসেবে দেখুন
আপনি যদি নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে না দেখেন তাহলে অন্যরাও আপনাকে আত্মবিশ্বাসী হিসেবে দেখবে না। আর এ কারণে আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়াতে হবে।
৫. সঠিক অঙ্গভঙ্গি
উঁচু জুতো পরা, সোজা হয়ে দাঁড়ানো কিংবা অপ্রয়োজনীয় ক্ষেত্রে দুঃখ প্রকাশ এড়িয়ে চলুন। আপনি যখন আত্মবিশ্বাস প্রদর্শন করবেন তখন আধো বুলিতে কথা বলা বাদ দিন। আমতা আমতা করবেন না। আপনার আত্মবিশ্বাসের ঘাটতি প্রকাশ করে, এমন সব আচরণ বাদ দিন।
2984 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy