এইবার ssc পরিক্ষা দিব?
1 Answers
ইংরেজিতে প্লাস পেতে চাইলে প্রথমে আপনার মন থেকে ভয় ভীতি দূর করতে হবে। এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনিও প্রমাণ করতে পারবেন যে ইংরেজিতে এ প্লাস পাওয়া মোটেও কোনো কঠিন ব্যাপার নয়। আপনাকে অধ্যবসায়ী হতে হবে। সামনে যে দিনগুলো আছে পূর্ণ মনযোগ দিয়ে ভালভাবে পড়ালেখা চালিয়ে যান। বিগত বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো ঘড়ি ধরে উত্তর করুন। হাতের লেখা ভালো করতে বেশি বেশি লিখতে হবে। মিডিয়াম সাইজে যথেষ্ট জায়গা নিয়ে লিখবেন।কিছু ধারণা প্রচলিত আছে যে বেশি লিখলেই বেশি নাম্বার।এটা সবক্ষেত্রে সত্যি নয়। ইংরেজিতে প্যাসেজের সামারি, ইমেইল, এপ্লিকেশন, সিভি - এগুলো এ্রক পেইজ এ শেষ করে দিবেন।যেকোন রাইটিং অংশ যেমন, লেটার, ইমেইল, প্যারাগ্রাফ, কম্পোজিশন প্রভৃতিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখলে তা অধিক নম্বর পেতে সহায়ক হয়।তবে বাক্যগুলো যেন গ্রামাটিক্যালি ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। ভাল শিক্ষকের পরামর্শ নিন। তাকে আপনার সমস্যাগুলো বুঝিয়ে বলুন। ভাল মানের ইংরেজি টেস্ট পেপারস (যেমন, নবদূত) থেকে নিয়মিত চর্চা করুন।আপনার ব্যাচের মেধাবী বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন।আপনার স্বপ্ন পূরণ হবে ইনশা-আল্লাহ্।