মেয়েটির সাথে ফেসবুকে পরিচয়। তাকে আমি মনে মনে ভালবাসি, আগামী পরশু তার সাথে প্রথম দেখা করতে যাবো। সেই দিনটাকে তারকাছে চির স্মরনীয় করে রাখতে আমি কি করতে পারি?
তাকে আমি শীতের সন্ধায় রাস্তার পাশের টং দোকানের ধোঁয়া উঠা গরম চা এবং গরম ভাপা পিঠার দাওয়াত দিয়েছি। এবং তার সাথে কিছুটা সময় কাটানোর জন্য একটা চাইনিজ রেষ্টুরেন্টেও বসতে চাই।
সেই সন্ধাটাকে আমি তার জিবনের শ্রেষ্ঠ সন্ধ্যা হিসেবে করে রাখতে চাই। এখন আমি কি করতে পারি ?
2 Answers
আপনার গার্লফ্রেন্ড এর সাথে আপনি খুব তারাতারি দেখা করবেন। এই দেখা করার দিনটিকে আপনি স্মরনীয় করে রাখতে চাইছেন। আপনি যা যা করতে পারেন তা হচ্ছে- (১)আপনি তাকে এমন কিছু গিফট দিতে পারেন যা সে পছন্দ করবে এবং সারাজীবন রেখে দিতে চাইবে স্মৃতি হিসেবে। যেমন তাকে কোন কবিতা বা ভাল কোন উপন্যাস এর বই দিতে পারেন। এছাড়াও আপনি অন্য কিছু দিতে পারেন। আপন হয়ত এটা জানেন যে তার কি পছন্দ আর কি অপছন্দ। (২) আপনি তাকে নিয়ে ঐ দিন এমন কোন জায়গায় যেতে পারেন যেখানে আপনি আগে কোন দিন যাননি, অথবা দেখা করার স্পট হিসেবে এমন একটা জায়গা নির্বাচন করতে যে জায়গাটা সবার কাছে খুব স্পেশাল। এতে লাভ হল ভবিষ্যতে যদি আপনি বা তিনি এই জায়গায় আসেন তা হলে এই দিনটির কথা মনে পড়বে। (৩) ঐ দিন তার সাথে কাটানো মুহূর্ত গুলো ছবি তুলে রেখে দিতে পারেন। এবং কিছু ছবি প্রিন্ট করে তাকে দিতে পারেন।
একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করতে পারেন। খুব দামী কোন গিফট দিতে পারেন যেটা সে ভাবতেও পারেনি। এমন কোথাও বেড়াতে যান যেখানে প্রকৃতি মন ভরিয়ে দেয়। কিছু রোমান্টিক কবিতা শোনাতে পারেন। তবে অবশ্যই হৃদয়ের আবেগ দিয়ে আবৃত্তি করতে হবে। আপনার আচরণে যেন কোন ভাবেই কৃত্রিম মন ভোলানো প্রচেষ্টা দেখা না যায়। আপনি যেমন তেমন ভাবেই নিজেকে উপস্থাপন করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy