আমি কি ভিটামিন ই ক্যাপসুল ব্যাবহার করতে পারব?
আমার ফেস এ অনেক ব্রন অনেক কিছু করলাম।কোন ফলাফল পেলাম না।এখন আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যাবহার করতে চাচ্ছি।জানি এর অনেক উপকারিতা-উপকারিতা আছে।আমি অল্প সময়ের জন্য ব্যাবহার করলে কোন সমস্যা হবে? আর ভিটামিন-ই ২০০ নাকি ভিটামিন-ই ৪০০?
3 Answers
আপনি ভিটামিন ই ব্যবহারের পূর্বে হামদর্দের ছাফি সিরাপ সেবন করে দেখুন|এটি ব্রন ভালো করতে অত্যান্ত কার্যকরী|আশা করি ভালো সুফল পাবেন
মুখের ত্বকে যে সিবাসিয়াস গ্রন্থি থাকে সেটার ক্ষরন যদি কোন কারনে বন্ধ হয়ে যায় তবে সেখানে কমেডিয়ন নামক প্লাগ তৈরি হয় এবং একসময় সংক্রমণ হয়ে ব্রনের সৃষ্টি হয়। তাই এখানে কমেডিয়ন তৈরিতে বাঁধা দেয় এমন কিছু যেমন রেটিনয়েড ( ভিটামিন এ ডেরিভেটিভ) এবং এন্টিবায়োটিক ব্যাবহৃত হয়।
এখানে ভিটামিন ই এর তেমন কোন ভূমিকা নেই, তবে ভিটামিন ই যেহেতু এন্টিঅক্সিডরন্ট তাই ত্বক নষ্ট হওয়া থেকে কিছুটা রেহাই পেতে পারেন, তবে ক্ষতি হবেনা কিন্তু ব্রণও ভাল হবেনা।
ভিটামিন ই তেল ব্রণের জন্য কোন
কার্যকরী ভূমিকা নাই, তাই ব্যবহার
না করাই উত্তম।
ব্রণ হলে ধৈর্যের প্রয়োজন, বিভিন্ন ধরনের
চিকিত্সা টিপস ব্রণ সমস্যা বাড়তে পারে।
Clinface জেল ব্যবহার করুন।
ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করে শুকিয়ে
আক্রান্ত মুখে পরিমাণ মত আঙ্গুলের সাহায্য
করতে হবে, শুধু রাতে ব্যবহার করবেন।
সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন।
দৈনিক 8 ঘন্টা ঘুমাবেন।
অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না।
সবুজ শাকসবজি, করলা, মাছ, লালশাক,
পেপে খাবেন।
এ ছাড়া প্রচুর পরিমাণে পানি পান করুন।
ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করবেন
দিন 3 বার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy