1 Answers
সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
কেন হয় এই শব্দ
কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো
কানে ময়লা জমলে
বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
মধ্যঃকর্ণে কফ জমে গেলে
কানের পর্দা ফেটে গেলে
কানে প্রদাহের সৃষ্টি হলে
মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে
অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে
শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে
অন্যান্য সাধারণ সমস্যা
শরীরে রক্তশূন্যতা দেখা দিলে
দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে
মানসিক অস্থিরতার কারণে হতে পারে
কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে।
প্রতিকার ও চিকিৎসা
যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না
প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে
অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে
স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়
কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়
রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।
আপনার শুনতে অসুবিধা হচ্ছে তাই
ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy