ইসলামিক শরীয়ত মোতাবেক বলবেন?
আমি দেশের বাহিরে থাকি আমাদের রুমে ৬ জন লোক থাকি রুমের ভিতরে সবাই যার যার মোবাইলে গান ছবি যা ইচ্চে তাই দেখে?আরেক টি হলো কম বেশি সবারই সপ্নদোষ হয় রুমের মাঝে একটু জায়গা আছে ৬ জন একসাথে খাইতে বসতে অনেক কষ্ট হয় ওই জায়গার মদ্দে নামাজ পড়লে কি নামাজ হবে কারণ সমস্যার কথাটা তো বললাম ইসলামিক মোতাবেক বলবেন?
1 Answers
যে জায়গাটিতে আপনি নামায পড়বেন সে জায়গাটি পবিত্র হওয়া আবশ্যক। তবে নামাজ পড়ার জায়গাটি যদি নাপাক এবং অপবিত্র হয় এবং তা শুকিয়ে গিয়ে থাকে তাহলে তার উপর জায়নামায বা পবিত্র কাপড় বিছিয়ে নামায পড়লে নামাজের অন্যান্য শর্ত পালিত হলে নামায আদায় হয়ে যাবে। তবে নামায আদায় কালে যেন আপনার বন্ধুরা সরবে গান-গল্প না শোনে। এ ব্যাপারে তাদের অনুরোধ করবেন। এতদ সত্ত্বেও যদি তারা না শোনে তবে আপনার নামায আদায় হয়ে যাবে। তবে নম্রভাষায় আপনার বন্ধুদের নামায পড়তে বলবেন। এটা আপনার দায়িত্ব বটে। সবচেয়ে বড় কথা হলো, আপনি নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামায আদায় করবেন। বিনা কারণে জামাত পরিত্যাগ করা গুনাহের কাজ। কারণ জামাতের সাথে নামায আদায় করা ওয়াজিব। আর ওয়াজিব পরিত্যাগ করলে গুনাহ হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy