আমার মা খুব অসুস্থ?
2 Answers
প্রথমেই এটাকে সিরিয়াসলি অসুখ বলে ধরে নওয়া যাবে না।আপনি সুক্ষভাবে লক্ষ করে দেখেন যে,আপনার মা প্রচন্ড মানসিক টেনশনে আছেন।প্রথমেই তার মানসিক টেনশন কোথায়/কি কারণে ইত্যাদি সমাধান করেন।ভাল চিকিৎসকের শরনাপন্ন হতে পারেন।তার পর ধীরেধীরে ইনসাআল্লাহ আপনার মা পুরোপুরি সুস্থ!
রাতে কুসুম গরম দুধ খাওয়াবেন। বুক ধড়ফড়
চিকিৎসা বিদ্যায় একে বলা হয় প্যালপিটেশন।
আমাদের হৃদ্যন্ত্র নিয়মিত ছন্দে প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে, স্বাভাবিক অবস্থায় যা আমরা টের পাই না। কেউ যদি এই স্পন্দন ভালোভাবে টের পেতে শুরু করে তখনই তাকে প্যালপিটেশন হচ্ছে বলা হয়।
অতিরিক্ত পরিশ্রম, ব্যায়াম বা অতিরিক্ত মানসিক চাপ, আবেগ, উচ্ছ্বাস সাময়িকভাবে হৃদ্স্পন্দন বাড়িয়ে দিতে পারে ও এতে প্যালপিটেশন হয়। এটি স্বাভাবিক। আবার খুব জ্বর, রক্তশূন্যতা, নিকোটিন, ক্যাফেইন, উদ্বেগ-উৎকণ্ঠাজনিত রোগও বুক ধড়ফড়ানির জন্য দায়ী। ডায়াবেটিক রোগীর রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়া বা থাইরয়েড হরমোনের আধিক্যে বুক ধড়ফড় করে। দীর্ঘদিনের ডায়াবেটিক রোগীর স্নায়ুগত জটিলতার কারণে বিশ্রামের সময়ও হৃদ্স্পন্দন কমে না।
তখন হৃদ্রোগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy