ছৈদ এর প্রতিকার কী?

আমার মূখে হালকা হালকা ছৈদ আছে আমি এখন এটার জন্য নিভালিন ক্রীম ব্যাবহার করছি কিন্তু যাচ্ছে না এখন কি ব্যাবহার করলে ছৈদ ভালো হবে আর শরিরে ছৈদ থাকলে বিদেশ যাওয়ার জন্য যে মেডিকেল চেকআপ করা হয় তাতে কোনো সমস্যা হবে?
2595 views

1 Answers

ছৈদ বা

ছুলির সমস্যায় ২ শতাংশ কিটোকোনাজল শ্যাম্পু গোসলের ৫ মিনিট আগে ফেনা করে সারা শরীরে মেখে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পরপর পাঁচ দিন ব্যবহার করুন।

ঘরোয়া সমাধানঃ

লেবুর রস চিপে নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে ভালো ভাবে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুইবার এটি করুন। আরেকটি পদ্ধতি হচ্ছে লেবুর স্ক্রাব। একটি লেবুর অর্ধেকটা অংশ কেটে নিয়ে তার উপর আধা চামচ চিনি ছিটিয়ে নিন। তারপর এটি আক্রান্ত স্থানে লাগিয়ে ম্যাসাজ করতে থাকুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে এক বা দুই সপ্তাহ নিয়মিত করুন।

2595 views Answered

Related Questions

Next steps