মুখ চিকন করার উপাই আছে?
ভাই, আমি চাই আমার মুখটা চিকন হোক।। মানে, Rhitok Roshan এর মত চিকন মুখ ।। দয়াকরে, মুখ চিকন হওয়ার করার ওষুধের নাম বলুন ।।
1 Answers
হৃতিক রোশনের মতো হতে চাইলেই
সম্ভব নয়, তবে চেষ্টা করলে মানুষ অসাধ্য
কে সাধন করতে পারে। কিছু টিপস, পরামর্শ
বেশি বেশি পানি পান করুন
লবণ ও চিনির মাত্রা কমিয়ে ফেলুন:
চিনি ও লবণ শরীরের পানি শুষে নেয়। যার ফলে শরীরে পানির মাত্রা কমে যায়। একইভাবে গালের মেদ বৃদ্ধি পায়, পানি কম থাকার দরুন। তাই, চিনি ও লবণকে যতটা সম্ভব কম খেতে হবে।
নিয়মিত ফেসিয়াল করলে গালের মেদ অনেকাংশে কমে যায়। এছাড়াও মুখের বিভিন্ন ব্যায়াম করুন। চুইংগাম চিবালে গালের মেদ অনেকটা কমে যায়।
অবশ্যই শরীরের মেদ কমিয়ে ফেলতে হবে। শরীরের মেদ কমানো শুরু করলে গালের মেদও কমে যাবে।
টিপস-এক
চোখ দুটি বন্ধ করে, চোখের পাতার উপর আঙ্গুল রাখুন। এবার চোখের পাতা নিচের দিকে নামানোর চেষ্টা করুন এবং একই সঙ্গে ভুরু উপরে তোলার চেষ্টা করুন। প্রতিদিন ৫ মিনিট এই এক্সারসাইজটি করলে আপনার কপালটি টোনড হবে। অনেকের মুখে মেদ জমলে চোখের তলাতেও মেদ জমে। আর তাই চোখের মেদ কমাতে চোখ দুটি বন্ধ করে রিলেক্স করুন। এবার চোখ দুটি বন্ধ অবস্থায় চোখের মনি উপরে তুলুন এবং নীচে নামান। প্রতিদিন ১০ মিনিট এই এক্সারসাইজটি করুন। এরপর চোখ বন্ধ অবস্থায় যতটা সম্ভব ভুরু উপরের দিকে তোলার চেষ্টা করুন। এক্সারসাইজটি করার সময় চোখ খোলা যাবে না। তারপর ১০ মিনিট রিলেক্স করুন। প্রতিদিন ১০ মিনিট এই এক্সারসাইজটি করুন।
টিপস-দুই
মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন এবং ১০ পর্যন্ত গুনতে থাকুন, অতঃপর আঙ্গুল বের করে নিন। প্রতিদিন ১০ বার নিয়মিত এই এক্সারসাইজ করলে গালের ফোলাভাব অনেকটাই কমে যাবে এবং মুখের ভারী ভাবটাও কমে যাবে।
টিপস-তিন
আস্তে আস্তে আপনার মাথাটি পেছনের দিকে হেলাতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঘাড়ে চাপ অনুভব না করছেন। এবার আপনি আপনার চোয়ালটি একবার ডান হতে বাম দিকে, আরেকবার বাম হতে ডান দিকে নড়ানোর চেষ্টা করুন এবং এটি ৫ বার করা হলে আস্তে আস্তে রিলেক্স করুন। এই এক্সারসাইজটি আপনি দিনে ৫ বার করলে আপনার ঘাড় এবং গলার মাসল টোন হবে।
টিপস-চার
হা করন। যতটা সম্ভব আপনার মুখ খোলার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত না আপনি গালে, ঠোঁটে এবং থুতনিতে চাপ অনুভব না করছেন। এরপর ১০ পর্যন্ত গুনতে থাকুন এবং রিলেক্স করুন। প্রতিদিন ৫ মিনিট এই এক্সারসাইজটি করুন। এতে করে মুখের মাসল টোন হবে, রক্ত সঞ্চালন বাড়াবে এবং অতিরিক্ত মেদ কমাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy