1 Answers
হিপ/নিতম্ব ও থাই মেদহীন রাখতে যে ব্যায়ামগুলো আপনি করতে পারেন
এক্সারসাইজ ১- আন্ডার লেগ লিফট
এক পাশ করে মাটির ওপর শুয়ে পড়ুন। মাথার নিচে পাতলা বালিশ রাখতে পারেন। একটা পা একদম সোজা করে মাটির ওপর রাখুন অন্য পা ওপরে তোলার চেষ্টা করুন। ৩০ সেকেন্ডের মতো এই পজিশনে থেকে স্টার্টিং পজিশনে ফিরে আসুন। পুরো এক্সারসাইজটি ১০ থেকে ২০ বার রিপিট করুন। একটা সেট হয়ে গেলে ৩০ সেকেন্ডের মোট বিশ্রাম নিয়ে সাইড পরিবর্তন করুন। একইভাবে পুরো এক্সারসাইজটি অন্য সাইডে রিপিট করুন।
এক্সারসাইজ ২- আপার লেগ লিফট
এক পাশ করে মাটির ওপরে শুয়ে পড়ুন। মাথার নিচে পাতলা বালিশ রাখতে পারেন। এবার একটি পা ওপরের দিকে তোলার চেষ্টা করুন। আরেকটা যেন মাটির ওপরেই থাকে। যতটা সম্ভব পা বাইরের দিকে স্ট্রেচ করার চেষ্টা করুন। ৩০ সেকেন্ড এই পজিশনে থেকে স্টার্টিং পজিশনে ফিরে আসুন। ১৫-২০ বার এক্সারসাইজটি রিপিট করুন। এবার ৩০ সেকেন্ড বিশ্রাম নিয়ে সাইড পরিবর্তন করুন। একই ভাবে পুরো এক্সারসাইজটি অন্যদিকে রিপিট করুন।
এক্সারসাইজ ৩- পেলভিক ব্রিজ
সোজা হয়ে শুয়ে পড়ুন। দু’কাঁধের মধ্যে যতটা দূরত্ব ততোটাই ফাঁক যেন আপনার দুই পায়ের মধ্যে থাকে। এবার আস্তে আস্তে হিপ মাটি থেকে ওপরে তোলার চেষ্টা করুন। দশ গুনে স্টার্টিং পজিশনে ফিরে আসুন। পুরো এক্সারসাইজটি ১০ থেকে ১৫ বার রিপিট করুন।