আমি ssc পাশ করেছি ২০১৫ তে আমি এখন ইন্টার ১ম বর্ষে পড়াশুনা করছি। আমি সেনাবাহিনীতে যোগদান করতে চাই। আমার ssc রেজাল্ট ৩.৭২। উচ্চতা ৫.৬ ইঞ্চি ওজন ৭০ কেজি। আমি কি পারব জয়েন করতে??? আর কি কি প্রয়োজন বা কি কি গুনাগুন দরকার থাকা দরকার আর্মি বা সেনাবাহিনী পদে????
2703 views

1 Answers

সেনাবহিনীতে নিয়োগের সার্কুলার দিলে সৈনিক পদে আবেদন করতে পারবেন নারী-পুরুষ যে কেউ। তবে কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এতে সাধারণ ট্রেডে পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর নারীদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। এ ছাড়া কারিগরি ট্রেডের পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩.৫ পেতে হবে। বয়স হতে হবে যথাক্রমে ১৫ নভেম্বর ২০১৬ তারিখে ১৭-২০ বছর এবং ১৭-২১ বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের নূ্যনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদনের জন্য যে কোনো আগ্রহী প্রার্থীকেই আবেদন করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে। পরীক্ষার স্থান ও তারিখ প্রার্থীকে ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর বিএনসিসি, সেনা সন্তান ও কারিগরি ট্রেডে আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে 'সেনা সদর, এজি শাখা, পিএ পরিদপ্তরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখা'-এর অনুকূলে ১৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরীক্ষার ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে।

যাচাই-বাছাই

কয়েক ধাপে অনুষ্ঠিত হয় এই বাছাই প্রক্রিয়া। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা দিয়েই শুরু। এরপর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হয়।

2703 views

Related Questions