বাম পাসের অণ্ডকোষ ফুলে গেছে অ অনেক ব্যাথা করছে?
1 Answers
আঘাত
হার্নিয়া
কনজেসটিভ হার্ট ফেইলিওর
হাইড্রোসিল
অণ্ডকোষের প্রদাহ
অন্তকোষে প্যাঁচ খাওয়া
ভ্যারিকোসিল বা অন্তথলির শিরার স্ফীতি
কিছু নির্দিষ্ট ওষুধ
যৌনাঙ্গ এলাকায় শল্য চিকিৎসা
অণ্ডকোষে প্যাঁচ খাওয়া একটি মারাÍক জরুরী অবস্থা। এ ক্ষেত্রে অন্তকোষ পেঁচিয়ে যায় এবং এর ফলে অন্তকোষে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। যদি দ্রুত প্যাঁচ খোলা না যায় তা হলে অন্তকোষ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।
ঘরোয়া চিকিৎসা
প্রথম ২৪ ঘণ্টা অন্তথলিতে বরফের সেঁক দিতে হবে। এরপর সিজবাথ নিলে ফোলা কমবে।
যদি ব্যথা তীব্র হয় তা হলে একটি তোয়ালে পাকিয়ে অন্তকোষের ঠিক নিচে দু’পায়ের মাঝে রাখতে হবে। এতে ব্যথা ও ফোলা দু’টোই কমবে।
দৈনন্দিন কাজ করার পর টিলেঢালা এ্যাথলেটিক সাপোর্টার পরা যেতে পারে। ফোলা কমে যাওযা না পর্যন্ত কাজকর্ম করা থেকে বিরত থাকতে হবে।
তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy