1 Answers
চর্বি বাড়ানো মোটেই স্বাস্থ্যসম্মত নয়। বিশেষ করে আপনি যখন এর জন্য এনার্জি ড্রিংক বেছে নিয়েছেন।
এনার্জি ড্রিংকে সাধারণত প্রতি ১০০ গ্রামে ০.১ গ্রাম চর্বি থাকে। এর প্রায় সবটুকুই দেহে শোষিত হয়ে যায়, আবার এনার্জি ড্রিংকের কিছু উপাদান দেহে ইতোমধ্যে সংরক্ষিত চর্বি কমিয়ে ফেলে। একারণে আপনি যেমন মোটা হওয়ার জন্য এনার্জি ড্রিংক পান করছেন তেমনি অনেকে উলটো চর্বি কমাতে এনার্জি ড্রিংক পান করছে।
যেসব এনার্জি ড্রিংকে সুক্রালোজ এবং অন্যান্য সুগার অ্যালকোহলের আধিক্য থাকে সেগুলোই আপনার শরীরে চর্বি জমাতে সাহায্য করবে। তবে খুশি হবার কিছু নেই, চর্বির পাশাপাশি এর ফলে আপনার ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যাবে। এটি সহজেই আপনাকে স্থুলতার প্রথম স্তরে নিয়ে যেতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন স্থুলতা মৃত্যু ঝুঁকি বাড়ায়।
এছাড়াও এনার্জি ড্রিংকে থাকে ক্যাফেইন, যা আমাদের সাময়িক সতেজতা দান করে। কিন্তু অতিরিক্ত ক্যাফেইনও অ্যালকোহলের মতই দেহের ক্ষতি করতে পারে।
তাই এগুলো নিয়মিত পান করার বদঅভ্যাস ছেড়ে দিয়ে নিয়মিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খান, শরীর তার প্রয়োজন অনুযায়ী চর্বি জমা রাখবে। বাড়তি চর্বি খুবই ক্ষতিকর জিনিস।
3564 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy