1 Answers

image

শবরি কলা, সাগর কলা, চম্পা কলা, সব

কলাতেই পুষ্টি বিদ্যমান, তবে কলা মোটা

করতে পারেনা।

কলা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড। বুক-গলা জ্বালা পোড়া করলে কলা খাওয়া যেতে পারে, নিরাময় হবে। কলা পাকস্থলির অম্লতা কমাতে সাহায্য করে। কলায় বিদ্যমান বি-৬, বি-১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। সুতরাং, ধূমপান ছেড়ে দেয়ার জন্য কলার জুড়ি নেই। কলায় থাকে প্রচুর আয়রন। রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে কলা সাহায্য করে। ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর হয়। কলার উচ্চমাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে।

কাজের চাপ, মানসিক চাপে অনেক সময়ই সকালে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করি আমরা। রক্তে শর্করার মাত্রা কম থাকায় কম থাকে এনার্জির মাত্রাও। এই সময় কলা বজায় রাখতে রক্তে শর্করার সঠিক মাত্রা।

 দেহে প্রোবায়টিক এর যোগান দেয়

আমাদের দেহের অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রনের জন্য প্রোবায়টিক গ্রহন করা প্রয়োজন। আর অন্ত্রে ক্ষতিকর ব্যাক্টেরিয়া বৃদ্ধি হওয়া মানেই পুরো দেহেই এর প্রভাব ছড়িয়ে পড়া। প্রোবায়টিক এর একটি অন্যতম প্রাকিৃতিক উৎস হলো কলা কেননা কলাতে রয়েছে ফ্রুক্টোওলিগোস্যাকারাইড (FOS) যা দেহে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে।

2616 views Answered

Related Questions

Next steps