একটা সঠিক সামাধান চাই?

আমি ১০ইং সাল হইতে আমার ক্লাসের বন্ধুর সাথে প্রেম করতেছি,১৩ইং সাল পযর্ন্ত ঠিকঠাক ছিল,শুরুতে শর্ত ছিল আমি তার সাথে কোথাও দেখা করতে যাইতে পারবনা,১৩ইং সালে এসে সে আমাকে খুব বেশী বিরক্ত করতেছে আমি সহ্য করতে না পেরে ৩-৪মত তার সাথে দেখা করছি,এরপর থেকে সে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করলে আমি আর যাওয়ার জন্য রাজি না হলে সে আমার অজান্তে অন্য একটা মেয়ের সাথে কথা বলে এমন কি তাকে নিয়ে সে ঘুরতেও গেছে, পরে যখন আমি জানতে পারলাম সে খুব ছোট হয়ে আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিয়ে নতুন ভাবে সম্পর্ক তৈরি করি, কিছুদিন পর আমার মনে হচ্ছে সে আমাকে অবহেলা করতেছে, এটা ভেবে আমি মনেমনে খুব কষ্ট পাচ্ছিলাম,এরমধ্যে হঠাৎ আমার   মোবাইলে একটা রং আসে আমি নিজের কষ্ট কমানোর জন্য এর সাথে বলি,আমি তার সম্পর্কে অনেক কিছু জানি এবংসঠিকভাবে তথ্য নিয়ে দেখলাম সে প্রবাসী তাদের পরিবারে টাকা পয়সা খুব সচ্চল,আমি আমার সম্পর্কে সঠিক তথ্য দিই,কিন্তু আগের প্রেমের কথা তাকে বলিনি,সে আমাকে না দেখে খুব ভালবাসে বিশ্বাস করে, কিন্তু এখন সমস্যা হচ্ছে দু জনে আমাকে বিয়ে করতে চাই,১ম জন শিক্ষিত, তার পরিবারও শিক্ষিত,সে আমার দুর সম্পর্কীয় আত্মীয়ও,তাদের পরিবার তেমন সচ্চল না তাকে বিয়ে করলে তার পরিবারের সব চাহিদা আমার পরিবার থেকে মিঠাতে হবে,সে একটা কোম্পানীর চাকুরি করে এদিকে আমার পরিবারেও তেমন টাকা পয়সা নাই,২য় জন তেমন শিক্ষত না প্রচুর টাকা আছে,সে বলে তার পরিবারের সব চাহিদা সে মেঠাবে,সে শুধু আমাকে চাই আর কিছু চাই না,আমার পরিবারের লোকজন তার সাথে আমার বিয়ে দিতে রাজি কিন্তু আমি আমার ১ম ভালবাসাকে ভুলতে পারতেছিনা, সে আমার সম বয়সী ও ক্লাসের আমি শুনছি সম বয়সীদের সাথে বিয়ে করলে নিকি সুখী হয় না কিন্তু সেও আমাকে খুব ভালবাসে এখন কি করা উচিত আমার দয়া করে সবাই আমাকে একটু সামাধান দেন,

3018 views

4 Answers

আমার মনে হয় প্রথমজনকে করলেই ভাল হবে। কারণ-- সে আপনাকে খুব ভালবাসে, আবার সে নিজে এবং তার পরিবারও শিক্ষিত।হতে পারে তার টাকা পয়সা নাই।তো কি হয়েছে টাকার চেয়ে ভালবাসা। টাকা দিয়ে সুখ হয়না।সুখ পেতে হলে মন লাগে। যদিও তার সংসারে আপনি দারিদ্র্যতার কারণে কষ্টভোগ করতে পারেন।তবুও সেই কষ্টের মধ্যেই সুখ নিহিত আছে।

3018 views Answered

আপনার দ্বিতীয় জনকে বিয়ে করা উচিত । কারণ আপনি যদি প্রথম জনে সত্যিই ভালবাসতেন । তাহলে আর দ্বিতীয় জনকে ভালবাসতে পারতেন না । আর যেহেতু আপনার পরিবার থেকে মত আছে । তাই দ্বিতীয় জনকে বিয়ে করাই ভাল । আর একটা কথা মনে রাখবেন সত্য ভালবাসায় অর্থ কোনো প্রভাব ফেলে না ।

3018 views Answered

সম্পর্কএর মুল স্তম্ভ হোলো বিশ্বাস। সমবয়সী টা কোন বড় ব্যাপার না। আপনি ২য় জন কেই বিয়ে করতে পারেন। কারন সে আপনাকে নির্শাথভাবে ভালবাসে। আর একটা কথা যাকে ভাল লাগে তার সবকিছুই ভাল লাগে। আপনার করা ছোড়ট ভুল গুলও তার ভাল লাগবে। বাকিটা আপনার,,,,,,,,,,।

3018 views Answered

আপনি ২য় জনকে বিয়ে করুন কারণ সে আপনাকে নিস্বার্থ ভাবে ভালোবাসে আবার আপনার পরিবারও রাজি আছে।এতে আপনার পরিবারের পক্ষ থেকে মতও পেলেন।আবার ১ম জনকে বিয়ে না করাই ভালো কারণ আপনি বিয়ের পর আপনার পরিবারের আশীর্বাদ নাও পেতে পারেন।

3018 views Answered

Related Questions

সামাধান চাই?
2 Answers 2966 Views

Next steps