3 Answers

আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করা চুল পড়া বন্ধ করে না বা কালোও করে না। আসলে এটি বংশগত একটি বিষয়।

2929 views Answered

অনেকেই ভাবেন, চুল কামিয়ে ফেললে তা ঘন বা কালো হয়ে গজায়। এ জন্য মায়েরা ছোট বয়সে প্রায়ই বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেন। এমনকি বড়দের ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায়। হয়তো চুল লালচে দেখাচ্ছে বা চুল স্বাভাবিকের তুলনায় বেশি পড়ে যাচ্ছে, তখন অনেক প্রাপ্তবয়স্কও চুল ফেলে দেন। কিন্তু চুল ফেলে দিলে আসলেই কি ঘনভাবে গজায়?

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করা চুল পড়া বন্ধ করে না বা কালোও করে না। আসলে এটি বংশগত একটি বিষয়।

কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার বলেন, ‘অনেকে ভাবেন, চুল কামিয়ে ফেললে বা মাথা ন্যাড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘনভাবে গজায়। এ ধারণা সঠিক নয়। তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে। তবে কামাতেই হবে, এমন কোনো বিষয় নেই। তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই।’

2929 views Answered

না চিকিৎসা বিজ্ঞানে এর কোন প্রমাণ নেই। চুলের যে গোরা আছে তাত আর বাড়েনা। ন্যাড়া করার দারা চুল কিছুটা মোটা হয় তাই ঘন মনে হয়। 

2929 views Answered

Related Questions

Next steps