গাল ফোলা?

গাল ফোলার ঔষধ কি?
3141 views

2 Answers

ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে গাল ফোলা ভাবটা কমানো সম্ভব। এ ছাড়া চোয়ালের ব্যায়ামেও চর্বি ঝরে। গালে রক্ত সঞ্চালন-প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারলে চর্বি জমার প্রবণতা কমে যায়। এ জন্য সুগারফ্রি চুইংগাম চিবোতে পারেন। এটি রক্ত সঞ্চালন-প্রক্রিয়া বাড়িয়ে গাল ফোলা ভাব দূর করবে।

আর যাঁরা চুইংগাম খেতে পছন্দ করেন না, তাঁরা বরইয়ের মতো ছোট ফল মুখে নিয়ে চিবোতে পারেন। এটিও আপনার ফোলা গাল কমাতে সাহায্য করবে।

3141 views Answered

অনেক সময় দাঁত ব্যাথার ফলে গাল ফুলে। যদি দাঁত ব্যাথার কারণে হয় তাহলে দাঁত ব্যাথা নিরাময়ে এই কয়েকটি পদ্ধতি চেষ্টা করুন: *** দাঁত ব্যাথা কমাতে সরিষার তেলে কিছু লবণ দিয়ে দাঁতে ঘষুন তাতে দাঁত ব্যাথা কমবে। **** এছাড়াও রসুন থেতো করে তাতে লবণ দিয়ে দাঁতে লাগান এতে ব্যাথা কমবে। **** ব্যাথা সারলে একজন ভালো ডেন্টিস্ট দিয়ে দাঁত রুট ক্যানেল করিয়ে ফেলুন বা তুলে ফেলুন।

3141 views Answered

Next steps