2 Answers

আমলকী একটা শরীরের উপকারী ফল। আপনি জেনে খান আর না জেনে খান উপকার পাবেন। আমলকী একটা ভিটামিন ই সমৃদ্ধ ফল। আপনি যদি খেয়ে থাকেন এতে টেনশন করার কারন নেই কোন সমস্যা নেই। 

3145 views

ভুল করে, আর যেনে শুনে খান, তাতে

এই উপকার পাবেন।

প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় নিয়মিত ২/১টি করে আমলকি খেলে ভিটামিন সি-এর অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকা যায় এবং দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

– আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের যতœ নেয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান।

– আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বড় হতেও তা সাহায্য করে।

– এছাড়া খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে।

– নিয়মিত ২/১টি করে আমলকি খেলে পেটের আলসার দূর হয়।

– আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে, পাইলস রোগ থেকে মুক্তি দেয়।

– অন্ত্রের রোগ নিরাময় ও ক্রনিক কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি সহায়ক।

– খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।

– প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।

– চোখের জ্যোতি বৃদ্ধিতে আমলকি খুবই উপকারি। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকি বিশেষ ভূমিকা পালন করে।

– আমলকি হৃদপি-ের পেশি শক্তিশালী করে ও হৃদযন্ত্রের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কাজ করে।

– এছাড়া প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ রোধে তা সহায়তা করে ও দাঁতকে শক্তিশালী করে।

– আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে।

– বমি বন্ধে সাহায্য করে।

– দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী।

– শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, মাসল টোন মজবুত করে।

– শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।

– এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। অ্যাসিডিটির সমস্যা দূর হবে।

3145 views

Related Questions