কুরবানি আর আকিকা কি একসাথে দেওয়া যাবে জানতে চাচ্ছি?

কুরবানি আর আকিকা কি একসাথে এক পশু দ্বারা দেওয়া যাবে? ঈদের দিন।
3713 views

3 Answers

একত্রে কুরবানি ও আকিকা করার বিধানঃ কুরবানি ও আকীকা আলাদাভাবেই করাউচিৎ। তবে একত্রে করলে আদায় হবে না তা নয়। একত্রে করলেও কুরবানী-আকীকা দুটোই আদায় হবে। কারণ আকীকাও এক ধরনের কুরবানী। হাদীস শরীফে আকীকার উপরও ‘নুসুক’ শব্দের প্রয়োগ হয়েছে। আরএখানে ‘নুসুক’ অর্থ কুরবানী। হাদীসের আরবী পাঠ এই- ﺳﺌﻞ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﺍﻟﻌﻘﻴﻘﺔ، ﻓﻘﺎﻝ : ﻻ ﺃﺣﺐ ﺍﻟﻌﻘﻮﻕ ﻛﺄﻧﻪ ﻛﺮﻩ ﺍﻻﺳﻢ، ﻗﺎﻟﻮﺍ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ! ﻧﺴﺄﻟﻚ ﻋﻦ ﺃﺣﺪﻧﺎ ﻳﻮﻟﺪ ﻟﻪ، ﻓﻘﺎﻝ : ﻣﻦ ﺃﺣﺐ ﻣﻨﻜﻢ ﺃﻥ ﻳﻨﺴﻚ ﻋﻦ ﻭﻟﺪﻩ ﻓﻠﻴﻔﻌﻞ، ﻋﻠﻰ ﺍﻟﻐﻼﻡ ﺷﺎﺗﺎﻥ ﻣﻜﺎﻓﺄﺗﺎﻥ، ﻭﻋﻠﻰ ﺍﻟﺠﺎﺭﻳﺔ ﺷﺎﺓ . (দ্র. আলমুসান্নাফ, আব্দুর রাযযাক : ৭৯৬১; আলমুসনাদ, আহমদ : ৬৭১৩, ৬৭২২; আসসুনান, আবু দাউদ(আকীকা অধ্যায়) ২৮৪২; আস-সুনান, নাসায়ী : ৭/১৬২, ১৬৩; আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ১২/৩২৪হাদীস : ২৪৭২৭; আলমুসতাদরাক, হাকিম, ৫/৩৩৭, হাদীস : ৭৬৬৬) ﺳﺌﻞ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻦ ﺍﻟﻌﻘﻴﻘﺔ، ﻓﻘﺎﻝ : ﻻ ﻳﺤﺐ ﺍﻟﻠﻪ ﺍﻟﻌﻘﻮﻕ، ﻣﻦ ﻭﻟﺪ ﻟﻪ ﻣﻨﻜﻢ ﻭﻟﺪ ﻓﺄﺣﺐ ﺃﻥ ﻳﻨﺴﻚ ﻋﻨﻪ ﻓﻠﻴﻔﻌﻞ . (দ্র. আলমুসান্নাফ, ইবনে আবী শাইবা ১২/৩২১, হাদীস : ২৪৭২২; আলমুয়াত্তা, ইমাম মালিক, আকীকাঅধ্যায়, হাদীস : ৬৫৮) আকীকাও যখন এক প্রকারের কোরবানী তখন একটি গরু বা উট দ্বারা একাধিক ব্যক্তির (সাত জন পর্যন্ত) আলাদা-আলাদা কুরবানী আদায় হওয়ার হাদীসগুলো থেকে কুরবানী-আকীকা একত্রেআদায়ের অবকাশও প্রমাণিত হয়। এটা শরীয়তের পক্ষ হতে প্রশস্ততা যে, গরু বা উটেরক্ষেত্রে একটি ‘জবাই’ সাত জনের সাতটি জবাইয়ের স্থালাভিষিক্ত গণ্য হয়। একারণেএকটি উট বা গরু সাত জনের পক্ষে যথেষ্ট হয়। সহীহ মুসলিমে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত হয়েছে, ‘আমরা হজ্বেরইহরাম বেঁধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। তিনিআমাদেরকে আদেশ করলেন যেন প্রত্যেক উট ও গরুতে সাতজন করে শরীক হয়েকুরবানী করি।’-সহীহ মুসলিম, কিতাবুল হজ্ব, হাদীস : ১৩১৮/৩৫১ ﺧﺮﺟﻨﺎ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻬﻠﻴﻦ ﺑﺎﻟﺤﺞ، ﻓﺄﻣﺮﻧﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻥ ﻧﺸﺘﺮﻙ ﻓﻲ ﺍﻹﺑﻞ ﻭﺍﻟﺒﻘﺮ، ﻛﻞ ﺳﺒﻌﺔ ﻣﻨﺎ ﻓﻲ ﺑﺪﻧﺔ . অন্য বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘(একটি) গরুসাতজনের পক্ষ হতে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানী করা যাবে)।’ ﺍﻟﺒﻘﺮﺓ ﻋﻦ ﺳﺒﻌﺔ ﻭﺍﻟﺠﺰﻭﺭ ﻋﻦ ﺳﺒﻌﺔ . -আস-সুনান, আবু দাউদ, হাদীস : ২৮০১, কিতাবুল আযাহী সারকথা, ‘নুসুক’ বা কুরবানীর ক্ষেত্রে শরীয়তের প্রতিষ্ঠিত মূলনীতি এই যে, ছাগল,ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একটি ‘জবাই’ ( ﺇﺭﺍﻗﺔ ﺍﻟﺪﻡ) দ্বারা একটি কুরবানী আদায় হলেও উট ওগরুর ক্ষেত্রে একটি ‘জবাই’ দ্বারা সাতটি কুরবানী আদায় হতে পারে। অর্থাৎ এখানে‘জবাইয়ে শরীক হওয়া’ও (সর্বোচ্চ সাত জনের) কুরবানী আদায়ের পক্ষে যথেষ্ট।আকীকাও যেহেতু ‘নুসুক’ বা কুরবানী তাই এ মূলনীতিতে আকীকাও শামিল থাকবে।সুতরাং ‘একটি পশু জবাই’ করা দ্বারা যেমন তা আদায় হবে, তেমনি নির্ধারিত নিয়মে‘জবাইয়ে শরীক হওয়ার’ ( ﺷﺮﻛﺔ ﻓﻲ ﺩﻡ ) দ্বারাও তা আদায় হবে। সুতরাং এ প্রশ্নের অবকাশ নেই যে, ‘আকীকায় তো পশু জবাই করতে বলা হয়েছে।অতএব অন্তত একটি পশু জবাইয়ের দ্বারাই তা আদায় হতে পারে।’ কারণ শরীয়তেরদৃষ্টিত ে পশু জবাই ( ﺇﺭﺍﻗﺔ ﺍﻟﺪﻡ )-এর দায়িত্ব যেমন একটি পশু জবাই করার দ্বারা আদায় হয়তেমনি নির্ধারিত পশুতে ‘শরীক হওয়ার’ দ্বারাও ( ﺷﺮﻛﺔ ﻓﻲ ﺩﻡ ) আদায় হয়। আকীকার ক্ষেত্রেএই মূলনীতি প্রযোজ্য নয় বলে দাবি করলে ব্যতিক্রমের বিধানসম্বলিত দলীল লাগবে।আমাদের জানামতে এমন কোনো দলীল নেই। থাকল, দুই ধরনের কুরবানী এক পশু দ্বারা আদায় হওয়ার প্রশ্ন, তো এটি একটিইজতিহাদী বিষয়। একারণে মুজতাহিদ ইমামগণের মাঝে এ বিষয়ে কিছু মতপার্থক্যওআছে। কিন্তু নস বা কুরআন-সুন্নাহর সুষ্পষ্ট কোনো বিধানে এ বিষয়ে নিষেধ আছে বলেআমাদের জানা নেই; বরং অনুমোদনের পক্ষে হাদীস-আছারের দলীল আছে। পক্ষেবিখ্যাত তাবেয়ী ইমাম ‘আতা ইবনে আবী রাবাহ রাহ. এর ফতোয়াটিই সম্ভবতবিজ্ঞজনের যথেষ্ট হবে। তিনি বলেছেন, ‘উট ও গরু সাতজনের পক্ষ হতে কুরবানী হতেপারে। আর এতে শরীক হতে পারে কুরবানীকারী, তামাত্তু হজ্বকারী এবং হজ্বের ইহরামগ্রহণের পর হজ্ব আদায়ে অপারগ ব্যক্তি। (দ্র. আসসুনান, সায়ীদ ইবনে মানসূর-আল কিরা লি-কাসিদি উম্মিল কুরা, পৃ. ৫৭৩) প্রখ্যাত তাবেয়ী হাসান বসরী রাহ. বলেন, ﺇﺫَﺍ ﺿَﺤُّﻮﺍ ﻋَﻦْ ﺍﻟْﻐُﻠَﺎﻡِ ﻓَﻘَﺪْ ﺃَﺟْﺰَﺃَﺕْ ﻋَﻨْﻪُ ﻣِﻦْ ﺍﻟْﻌَﻘِﻴﻘَﺔِ . যদি শিশুর পক্ষ থেকে কুরবানীর দিন কুরবানী করা হয় তাহলে উক্ত কুরবানী শিশুর আকিকার জন্যও যথেষ্ট হবে । (অর্থাৎ এর দ্বারা আকিকাও আদায় হবে) , মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫/৫৩৪, এই ধরনের হাদীস-আছার প্রখ্যাত তাবেয়ী মুহাম্মাদ ইবনে সীরীন রাহ., কাতাদাহ রাহ. ও হিশাম রাহ. মুসান্নাফে ইবনে আবি শাইবাতে উল্লেখ রয়েছে । ইমাম আহমাদ ইবনে হাম্বল রাহ.ও জায়েযের ফতুয়া দিয়েছেন । আল্লামা বাহুতী রাহ. বলেন, " ﻭَﺇِﻥْ ﺍﺗَّﻔَﻖَ ﻭَﻗْﺖُ ﻋَﻘِﻴﻘَﺔٍ ﻭَﺃُﺿْﺤِﻴَّﺔٍ ، ﺑِﺄَﻥْ ﻳَﻜُﻮﻥَ ﺍﻟﺴَّﺎﺑِﻊُ ﺃَﻭْ ﻧَﺤْﻮُﻩُ ﻣِﻦْ ﺃَﻳَّﺎﻡِ ﺍﻟﻨَّﺤْﺮِ ، ﻓَﻌَﻖَّ ﺃَﺟْﺰَﺃَ ﻋَﻦْ ﺃُﺿْﺤِﻴَّﺔٍ ، ﺃَﻭْ ﺿَﺤَّﻰ ﺃَﺟْﺰَﺃَ ﻋَﻦْ ﺍﻟْﺄُﺧْﺮَﻯ ، ﻛَﻤَﺎ ﻟَﻮْ ﺍﺗَّﻔَﻖَ ﻳَﻮْﻡُ ﻋِﻴﺪٍ ﻭَﺟُﻤُﻌَﺔٍ ﻓَﺎﻏْﺘَﺴَﻞَ ﻟِﺄَﺣَﺪِﻫِﻤَﺎ ، ﻭَﻛَﺬَﺍ ﺫَﺑْﺢُ ﻣُﺘَﻤَﺘِّﻊٍ ﺃَﻭْ ﻗَﺎﺭِﻥٍ ﺷَﺎﺓً ﻳَﻮْﻡَ ﺍﻟﻨَّﺤْﺮِ ، ﻓَﺘُﺠْﺰِﺉُ ﻋَﻦْ ﺍﻟْﻬَﺪْﻱِ ﺍﻟْﻮَﺍﺟِﺐِ ﻭَﻋَﻦْ ﺍﻟْﺄُﺿْﺤِﻴَّﺔَ " ﺍﻧﺘﻬﻰ শরহু মুন্তাহাল ইরাদাত ১/৬১৭ হাম্বলী মাযহাবের ফকীহ আল্লামা ইবনু মুফলিহ রাহ. কাশফুল কিনা কিতাবে বলেন, ﻭَﻟَﻮْ ﺍﺟْﺘَﻤَﻊَ ﻋَﻘِﻴﻘَﺔٌ ﻭَﺃُﺿْﺤِﻴَّﺔٌ ، ﻭَﻧَﻮَﻯ ﺍﻟﺬَّﺑِﻴﺤَﺔَ ﻋَﻨْﻬُﻤَﺎ ، ﺃَﻱْ : ﻋَﻦْ ﺍﻟْﻌَﻘِﻴﻘَﺔِ ﻭَﺍﻟْﺄُﺿْﺤِﻴَّﺔ ِ ﺃَﺟْﺰَﺃَﺕْ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻧَﺼًّﺎ ‏[ ﺃﻱ : ﻧﺺ ﻋﻠﻴﻪ ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ]" কাশফুল কিনা ৩/৩০ দেখুন সালাফের যুগেই একটি পশু দ্বারা বিভিন্ন ধরনের কুরবানী আদায় হওয়ার ফতোয়া কত স্পষ্টভাবে দেওয়া হয়েছে। আহলে হাদীসদের আস্থাভাজন আল্লামা ইবনুল কাইয়িম রাহ. বলেন, ﻓﺈﺫﺍ ﺿﺤﻰ ﻭﻧﻮﻯ ﺃﻥ ﺗﻜﻮﻥ ﻋﻘﻴﻘﺔ ﻭﺃﺿﺤﻴﺔ ﻭﻗﻊ ﺫﻟﻚ ﻋﻨﻬﻤﺎ ﻛﻤﺎ ﻟﻮ ﺻﻠﻰ ﺭﻛﻌﺘﻴﻦ ﻳﻨﻮﻱ ﺑﻬﻤﺎ ﺗﺤﻴﺔ ﺍﻟﻤﺴﺠﺪ ﻭﺳﻨﺔ ﺍﻟﻤﻜﺘﻮﺑﺔ ﺃﻭ ﺻﻠﻰ ﺑﻌﺪ ﺍﻟﻄﻮﺍﻑ ﻓﺮﺿﺎ ﺃﻭ ﺳﻨﺔ ﻣﻜﺘﻮﺑﺔ ﻭﻗﻊ ﻋﻨﻪ ﻭﻋﻦ ﺭﻛﻌﺘﻲ ﺍﻟﻄﻮﺍﻑ ﻭﻛﺬﻟﻚ ﻟﻮ ﺫﺑﺢ ﺍﻟﻤﺘﻤﺘﻊ ﻭﺍﻟﻘﺎﺭﻥ ﺷﺎﺓ ﻳﻮﻡ ﺍﻟﻨﺤﺮ ﺃﺟﺰﺃﻩ ﻋﻦ ﺩﻡ ﺍﻟﻤﺘﻌﺔ ﻭﻋﻦ ﺍﻷﺿﺤﻴﺔ ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ কেও যদি কুরাবানীর সময় কুরাবানী ও আকিকার নিয়ত করে ত্তাহলে উভয়টি আদায় হয়ে যাবে । যেমন কেও দুই রাকাত নামায পরে আর উক্ত নামাযে সে তাহিয়াতুল মাসজিদ ও ফরজ নামাযের সুন্নতের নিয়ত করল তাহলে উভয়টি আদায় হয়ে যাবে ।- তুহফাতুল মাওদুদ ১/৮৪।

3713 views Answered

কুরবানি করা মাংস দিয়ে আকিকা করা যাবে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে কুরবানির জন্য ১টি ভাগ এবং আকিকার জন্য আলাদা ১টি ভাগ দিতে হবে।

3713 views Answered

কুরবানি ও আকিকা এক সাথে

দেওয়া যায় কি?

3713 views Answered

Related Questions

Next steps