কপালের দুই পাশ থেকে চুল পড়ে যাচ্ছে, কি করব?
আমার চুলের সমস্যা, আগে আমার অনেক চুল ছিল, আস্তে আস্তে দিনে দিনে সব চুল পড়ে যাচ্ছে, স্বাভাবিক এর চেয়ে বেশি চুল পড়ে প্রতিদিন। বিশেষ করে কপালের দুই পাশের দিক থেকে বেশি পড়তেছে, কি করব বুজতেছি না। মাঝে মাঝে চুল ফেলে দিয়। তাতে কিছু দিন অন্তত এই পরিশ্তিতি থেকে মুক্তি পাই। আবার চুল বড় হলে আবার আগের মত চুল পড়ে, তেমন কোন চিকিৎসা করি নাই। তবে তেল মালিশ, এলোবেরা, কাস্টারড অয়েল ব্যবহার করেছি। নিয়মিত শ্যম্পু করেছি, পিয়াজের রস দিয়েছি, ডিমের কুসুম দিয়েছি। লাভ কিছুই হচ্ছে না, আর তাই নিয়ে সারাদিন টেনশেন করি।কি করব প্লিজ সমাধান দিন কিছু একটা। ধন্যবাদ।
1 Answers
আপনি টেনশন বাদ দিয়ে একজন হেয়ার
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করা চুল পড়া বন্ধ করে না বা কালোও করে না। আসলে এটি বংশগত একটি বিষয়।
কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার বলেন, ‘অনেকে ভাবেন, চুল কামিয়ে ফেললে বা মাথা ন্যাড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘনভাবে গজায়। এ ধারণা সঠিক নয়। তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে। তবে কামাতেই হবে, এমন কোনো বিষয় নেই। তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy