1. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। [ প্লিজ গনিতের নিয়মে অংকটি করে চাই ]
3625 views

1 Answers

7.50 টাকা খরচ হয় 1ব.মি.তে তাহলে 1102.50 টাকা খরচ হয় (1102.50/7.50) বা, 147 ব.মি.তে। অতএব ঘরটির ক্ষেত্রফল 147 ব.মি.। ধরি, প্রস্থ= xমি. তাহলে দৈর্ঘ্য= 3xমি. এবং ক্ষেত্রফল= 3x^2ব.মি. শর্তমতে, 3x^2 = 147 বা, x^2 = 147/3 বা, x^2 = 49 বা, x = 7 [বর্গমূল করে] অতএব, প্রস্থ = 7মি. এবং দৈর্ঘ্য = 3*7 বা, 21 মি.

3625 views

Related Questions