চুল পরা বন্ধ করার কি কোন উপায় আছে বা কি কারনে চুল পরে জানাবেন?
আমার মাথায় অনেক চুল ছিল, কিন্তু ৪ বছর যাবত আমার মাথার সামনের দিক থেকে চুল পরা শুরু হয়েছে, তালুর অংশে চুল অনেক পাতলা, এখন যে অবস্তা বছর ২ গেলে সামন দিক টাক হয়ে যাবে, আমি শুধু মাত্র সরিষার তেল সামান্য ব্যবহার করি, আর কিছু নয়, তারপরেও কেন এ রকম, আমার বংশেও কারো টাক নেই, আগের মতো চুল ফিরিয়ে আনার কি কোন উপায় আছে, সটিক চিকিৎসা জানা থাকলে জানাবেন প্লিজ রা
4 Answers
আপনি হারনিকা হেয়ার ওয়েল (হোমিওপ্যাথিক) ব্যবহার করুন চুল পরা বন্ধ করবে আর চুল উটার জন্য ও কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা নিন ।।
ফার্মেসিতে চুল পড়া রোধের জন্য মিনোক্সিডিল নামের ওষুধ পাওয়া যায়। এটি যেখান থেকে চুল পড়ছে সেখানে লাগাতে হবে। এটি নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন। এতে কাজ না হলে অন্য চিকিৎসা নিতে হবে।
পেঁয়াজ ও রসুনঃ
সালফার (sulphur) এমন একটি উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে। রসুন ও পেঁয়াজের মধ্যে প্রচুড় পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুবই উপকারী। তাই যেভাবে আপনি রসুন ও পেঁয়াজ ব্যবহার করে চুল পড়া রোধ করতে পারেন তা হলঃ
সমপরিমাণ পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে ২ বার করে নিয়মিত ব্যবহার করুন।
রঁসুনের ৫/৬ টি কোয়া নিয়ে বেঁটে নিন। এবার এই বাঁটা অংশটি নারিকেল তেলে কিছুক্ষন চুলায় ফুটিয়ে নিন। মিশ্রনটি ঠান্ডা হলে মাথার ত্বকে লাগান। সপ্তাহে ২/৩ বার করে নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন।
আপনি বিস্ময় অ্যানসারস এর এই প্রশ্নটির উত্তর দেখুন https://www.bissoy.com/qa/315606/ এবং https://www.bissoy.com/qa/603991/
আমার মতে আমলকীর রস চুলের জন্য অত্যন্ত উপকারী একটি ফল । আমি নিজেও এই চুলপড়া সমস্যায় ভুগছিলাম । আমলকী ব্যবহার করে ভালো উপকার পেয়েছি । সপ্তায় ৩ দিন ১ মাস ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন। এছাড়া মাঝে মাঝে চুলের গোঁড়ায় পেয়াজের রস লাগাতে পারেন । এতে নতুন চুল গজাতে সাহায্য করে । কিছু বিষয় মেনে চলুন ঃ ১) চুল কখনো বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না । ২) অধিক গরম বা ঠাণ্ডা পানি লাগাবেন না । ৩) ভিটামিন ই যুক্ত খাবার খান বেশি বেশি । ৪) নিজের চিরুনি নিজে ব্যবহার করুন । ৫) অধিক রাত জাগবেন না । ৬) অধিক পরিমানে শ্যাম্পু বা সাবান দিবেন না । ৭) মাথায় ঘাম হলে মুছে ফেলুন । ৮) চুলে কখনো হিটার দিয়ে তাপ দিবেন না এতে চুল একসময় নষ্ট হয়ে যাবে ।