সারা রাত মোবাইলে চার্জ দেওয়া কি ঠিক?

সারা দিন নানা কাজে ব্যস্ত থাকার কারণে স্মার্টফোনের ওপর দিয়ে চাপটাও যায় বেশি। ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা, ছবি তোলা—সব কাজেই তো ভরসা ওই স্মার্টফোন। সঙ্গে বহনযোগ্য চার্জার না থাকলে রাতে ঘরে ফিরে চার্জ দিতে হয়।

সময়ের অভাবে অনেকে রাতে ফোনটি চার্জে রেখেই ঘুমিয়ে পড়েন, যাতে সকালে উঠে পুরোপুরি চার্জ হওয়া ফোনটা পাওয়া যায়। কিন্তু এটা কি ফোনের জন্য ভালো, না খারাপ?

5239 views

1 Answers

একটা সময় এ বিষয়টি যথেষ্ট ক্ষতিকর ছিলো, কিন্তু বর্তমান স্মার্টফোনের চার্জার ও ব্যাটারি ওভারচার্জ সহ্য করার মত করেই তৈরি। 

তবুও আমাদের দেশে বারবার লোডশেডিং আর ভোল্টেজ ওঠানামার ফলে সৃষ্ট ইলেকট্রিক সার্জে (Surge) ফোনের কিছুটা ক্ষতি হওয়াটা অসম্ভব নয়। আপনার একান্ত প্রয়োজন হলে ফোনটি কোনো শুষ্ক ও ঠাণ্ডা (যেমন: মেঝে) স্থানে রেখে চার্জ দিন। অবশ্য ৪০% এর উপরে চার্জ থাকলে এরকমটা না করাই মনে হয় ভালো.....

5239 views Answered

Related Questions

Next steps