1 Answers

রাতের ঘুমের মধ্যে প্রস্রাব হওয়া,

সাধারণত মূত্র থলির গায়ের পেশী সংকোচন বশত মূত্রবেগ হয় এবং ঠিক সেই মুহূর্তেই সূক্ষ স্নাযুক্রিয়ার ফলে মূত্রথলির গ্রীবায় অবস্থিত দ্বাররক্ষী সংকোচন পেশীর প্রসারণ ঘটে এবং মূত্রত্যাগ ক্রিয়াটি সম্পূর্ণ হয়।

পেটে কৃমি থাকা, মুত্রাশয়ের উত্তেজনা, মুত্রাশয়ের পাথরী এবং মূত্রযন্ত্রের নানা প্রকার রোগের কারণে ইহা দেখা দিতে পারে। এই রোগের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমন – রোগীর ইচ্ছানুসারে মূত্রত্যাগ হয় না। কখনো মুত্রাশয়ের মূত্র সঞ্চয় হলে ফোটা ফোটা মূত্রত্যাগ হয় আবার কখনো মূত্রের বেগ এত বেশি হয় যে মূত্রবেগ সম্বরণ করতে পারে না।

(শিশু ব্যতীত) কিশোর, কিশোরী, বৃদ্ধরা এই সমস্যায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

2830 views Answered

Related Questions

Next steps