আমার জীবন এতো জটিল হয়ে গেছে, আমি এখন কি করতে পারি?

আমি এস.এস.সি তে তুলনামূলক রেজাল্ট করি, এইচ.এস.সি তে ফেইল করি পরে কারিগরীতে ভর্তি হয়ে ডিপ্লোমা কমপ্লিট করি। এখন চাকরি বাকরি পামু কিনা আল্লাহ যানে। আশেপাশের সবাই ভালো রেজাল্ট করে আমি করতে পারি না, তো প্রতিনিয়ত আমার অপমান সহ্য করতে হয়, আমি কোন কামের না, হুদাই আমার পিছে টাকা উড়াইতাছে ইত্যাদি ইত্যাদি টাইপের কথা। অপমান সহ্য করতে করতে সহ্য হয়ে গেছে কিন্তু আমিও তো মানুষ আমার আর এগুলা ভালো লাগে না। আমি এখন কি করতে পারি?
3001 views

4 Answers

ভাই আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনি যে কোন একটা চাকরি করুন। পাশাপাশি বাউবিতে ভর্তি হয়ে যান। নিজে টাকা রোজগার করে নিজের টাকায় পড়াশোনা চালিয়ে যাবেন। তাহলে আর আপনাকে কারও খোঁচা মারা কথা শুনতে হবেনা।

3001 views Answered

আল্লাহর কাছে চান...তিনি সকল কিছুর মালিক

3001 views Answered

সকলের বাবা-মা চায় তাদের সন্তান মানুষের মত মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়। তারা আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করান । কিন্তু যেহেতু আপনি খারাপ ফলাফল করে ডিপ্লোমা পাশ করেছেন তাই আমার মতে আপনি ঢাকায় গিয়ে কোন চাকুরী যোগ দিন এবং বিএসসি তে ভর্তি হন । বিএসসি তে অবশ্যই ভাল ফলাফল করার চেষ্টা করবেন।

3001 views Answered
দেখেন সবার মেধা সমান হয় না, আর কে জানে কার কপালে কি লেখা আছে। 
অনেক বিখ্যাত ও ধনি লোক লেখাপড়াই করেনি,,, 
ছোট্ট একটা সাজেশন "ছোটো খাটো একটা ব্যাবসা শুরু করেন"........
3001 views Answered

Related Questions

Next steps