এটা কি কালো জ্বর?

আমার শরীরটা সবসময় গরম গরম ভাব থাকে।কিন্তু থার্মোমিটার দিয়ে চেক করলে প্রকাশ পায় না।প্যান চললে শীত করে,গোসলের সময় প্রথম যখন পানি ডালি তখন একটু শীত লাগে।।।এখন আমি কি করতে পারি প্লীজ জানা থাকলে উওর দিন।।।আমার বয়স ২৭।।।
2601 views

1 Answers

না এটা কালা জ্বর না,

কালাজ্বর সাধারণত একটি দীর্ঘস্থায়ী এবং প্রাণনাশক জীবাণূঘটিত রোগ। লেইসম্যানিয়া ডনোভানী (Leishmania Donovani) নামক জীবাণুর সংক্রমণের মাধ্যমে কালাজ্বর হয়। এটি প্লীহা, অস্থিমজ্জা, যকৃত এবং লসিকানালীর মত আভ্যন্তরীণ অঙ্গ-প্রতঙ্গে আক্রমণ করে।

কালাজ্বর হয়েছে কি করে বুঝবেন

কালাজ্বর হলে সাধারণত: যেসব লক্ষণ ও উপসর্গ গুলো দেখো যায়:

দূর্বলতা

ক্ষুদামন্দা

বার বার জ্বর আসা

রক্তশূন্যতা

লসিকা গ্রন্থি ফুলে যাওয়া (Lymphadenopathy)

যকৃত এবং প্লীহা ফুলে যাওয়া

কখন ডাক্তার দেখাবেন 

উপরোক্ত লক্ষণ ও উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে

2601 views Answered

Related Questions

Next steps