4 Answers
নিজের লক্ষ্য স্থির করুন । লক্ষ্য অনুসারে কাজ করে যান। সময়ের কাজ সময়ে করুন । নিজের চিন্তাভাবনা উন্নত করুন। সবার সাথে ভাল ব্যবহার করুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মানুষ চাইলে সব করতে পারে, আপনিও পারবেন।
পৃথিবীতে যারা তাদের মহান কাজের জন্য অমর হয়ে রয়েছে তাদেরকে অনুসরন করে তাদের চরিত্রগুলো নিজের চরিত্রের সাথে যোগ করার চেষ্টা করুন আশা করি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। জীবনে উন্নতি করতে যা যা লাগে ১.কঠোর পরিশ্রম ২.ধৈর্য ৩.সাধনা ৪.অধ্যবসায় ৫.আত্ম নির্ভরশীলতা ৬.একাগ্রচিত্ততা ৭.সুস্থ্য মানসিকতা ইত্যাদি। আর যখন আপনি এগুলোর সামঞ্জস্যতা রেখে কাজ করবেন তখনই উন্নতি এসে কড়া নাড়বে আপনার দরজায়।
কোনো কাজ করার আগে ভালো করে ভাবুন কাজটা ঠিক হবে কী না ।লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করুন ।ধর্মীয় অনুশাসন মেনে চলুন ।একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন ।কম আশা করুন,আর কাজ করুন বেশি ।দেখবেন,জীবনটা বদলে গেছে ।
উন্নতি অনেক ধরণের হয় আর্থিক উন্নতি, মর্যাদা দিক থেকে উন্নতি & অনেক ধরণের..... >আর্থিক উন্নতি বলতে বোঝায় টাকা পয়সা উপার্জন করাকে এজন্য পরিশ্রম + বুদ্ধি + ধৈর্য লাগবে তাহলে আর্থিক উন্নতি সম্ভব। >মর্যাদা দিক থেক সম্মান পেতে হলে ভাল কাজ করুন & সবাইকে ভাল পরামর্শ দিন। উন্নতি করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজের উপর নির্ভর হওয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy