অনেক দীর্ঘ সময়ের সম্পর্ক। কিন্তু এখন আর আগের মতো ভালবাসতে পারি না,যা বলে সেটাই অসহ্য লাগে?

আমি ৫ বছরের বেশি হলো প্রেম করি। আগে এলাকায় থাকলেও এখন বাইরে থাকি। তবে সব সময়ই আমরা ফোনে কথা বলতাম। দেখা খুব কম হত। তাও অনেক ভাল মিল ছিল। কিন্তু এখন তার বেশির ভাগ কথাই আমার অসহ্য লাগে। কথাই কথাই রাগ হই। আমি এমনিতেই বদ মেজাজী। সবার সাথেই কথাই কথাই রাগ হই। ইদানিং আমার রাগ অনেক বেড়ে গেছে। আগে ও ফোন না করলে কান্না করতাম। এখন ফোন দিলেই বিরক্ত লাগে। সব বিষয়েই আগের মতো হতে কি করব??
2825 views

2 Answers

আপনি বেশি কাজের/পড়াশুনার চাপে থাকবেন না ।ভালো ভালো জোকস পড়ুন ।বাংলা নাটক দেখতে পারেন ।লাভ স্টোরি পড়ুন ।কোথাও ঘুরতে যান ।দেখবেন,সব ঠিক হয়ে যাবে ।

2825 views Answered

আগে মেয়েটি ফোন না দিলে কাঁন্না করতেন কিন্তু এখন তাঁকে সহ্য করতে পারছেন না, কিন্তু কেন এমন পরিবর্তন হল ভাই আপনার ? বর্তমানে আপনি কি অন্য কোন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন? অন্যান্য মেয়েদের সাথে কথা বললে এখনি কথা বলা বন্ধ করবেন। ৫ বছর আগের স্মৃতিগুলো মনে করুন। একটু হলেও মেয়েটির প্রতি মায়া হবে। অযথা কোন ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি করবেন না। সব সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবেন।

2825 views Answered

Related Questions

Next steps