এস এস সি তে জিপিএ ৪.৭৮ পেয়ে ইন্টারে ভাল রেজাল্ট করলে কি বুয়েটে ভর্তি হওয়া যাবে?

আমি যদি কঠোর পরিশ্রম করে ইন্টারে জিপিএ ৫ পাই এবং পদার্থ, রসায়ন,গনিত এবং ইংরেজিতে অনেক ভাল ফলাফল করি তবুও কি বুয়েটে চান্স পাবনা?এস এস সি তে ৪.৭৮ পাওয়ার ফলে কি আর বুয়েটে পড়া হবেনা।

3002 views

2 Answers

এসএসসিতে ৪.৭৮ বুয়েটে ভর্তি আবেদনের জন্য যথেষ্ট।তবে এইচএসসি তে জিপিএ ৫ না পেলে আবেদন করতে পারবেন না।শুধু তাই নয় গোল্ডেন যদি না পান তবে কেবল বাংলায় ৫ পয়েন্ট না পেলে আবেদন করা যাবে কিন্তু পদার্থ, রসায়ন,গণিত,ইংরেজি তে যদি এ+ মিস যায় তবে আবেদন করতে পারবেন না।আপাতত আবেদন করাটা নিশ্চিত করুন,কারণ ভর্তি হতে পারবেন কিনা তা নির্ভর করবে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন কিনা তার উপর।

3002 views Answered

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও অনেক শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদন করতে পারবে না নতুন শর্তের কারণে। বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য দুটি পরীক্ষায় সামগ্রিকভাবে জিপিএ-৫ পেতে হবে। সেইসঙ্গে পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি আলাদাভাবে জিপিএ-৫ না পেলে ভর্তি পরীক্ষার জন্যই আবেদন করতে পারবে না। কোন শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সামগ্রিকভাবে জিপিএ-৫ পেলেও ওই চারটি বিষয়ের প্রত্যেকটিতে জিপিএ-৫ না পেলে ভর্তি পরীক্ষার জন্যই আবেদন করতে পারবে না। চলতি বছর ভর্তির জন্য আগামী সপ্তাহে বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার কথা রয়েছে। জানা গেছে, বুয়েটে ভর্তির ক্ষেত্রে এবছর নতুন নিয়ম করা হবে। ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। এছাড়া পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজিতে আলাদাভাবে জিপিএ-৫ পেতে হবে।

3002 views Answered

Related Questions

Next steps