আমার মাথার পিছন দিকে খুব ব্যাথা করে | এ ব্যাথা প্রায় হয়, কিভাবে এ ব্যাথা ভালো করব ? জানালে খুব উপকৃত হব |
8392 views

3 Answers

দৈনন্দিন জীবনে মাথা ব্যথার

কারণ ও প্রতিকার

দৈনন্দিন জীবনে মাথা ব্যথা খুব

সাধারণ একটি সমস্যা। যদিও বেশীর

ভাগ মাথা ব্যথা বিরক্তিকর, তবে

বেশীর ভাগ মাথা ব্যথাই মারাত্মক

রোগ নির্দেশ করেনা। দুশ্চিন্তা ও

মাইগ্রেন শতকরা ৯০ ভাগ মাথা

ব্যথার জন্য দায়ী। মাথা ব্যথা নানা

রকমের। টেনশন হেডেক বা

দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা, মাইগ্রেন

হেডেক, ক্লাস্টার হেডেক, সাইনাস

হেডেক, আর্জেন্ট হেডেক, আইহেডেক বা

চক্ষুজনিত মাথা ব্যথা, হরমোনজনিত

মাথা ব্যথা। তাছাড়া মগজের

টিউমার, মগজের ঝিল্লির ভিতর

রক্তপাত, উচ্চ রক্তচাপ ইত্যাদি

কারণেও মাথা ব্যথা হয়।


প্রতিকারঃ

যদি

কাজের চাপ,দুশ্চিন্তা বা অনিয়ম

জনিত কারনে ব্যাথা হয় তবে

আমাদের খাবার মেনু কিছুটা

পরিবর্তন করলেই এটা থেকে মুক্তি

পাওয়া সম্ভব। দেখা যাক তাহলে:

১. কম এসিডিক ও উচ্চ এন্টি

অক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেমন- বেরি

জাতীয় ফল, নাশপতি,পেয়ারা,

আম,তরমুজ ইত্যাদি ফল যোগ করুন

খাবার তালিকায়।

২.আশঁযুক্ত সবজি মাথা ব্যাথা

উপশমে বিশেষভাবে কার্যকরী।

দৈনিক মেনুতে রাখুন-

বাধাকপি,ব্রোকলি,গাজর,চালকুমড়া,মিষ্টি

আলু, বিভিন্ন রকমের সবুজ শাক।

৩.লাল চাল, লাল আটা,ওট বিস্কুট ও

অন্যান্য whole grain দ্রব্য

ব্যবহার করুন।

৪.তাজা মাছ রান্না করুন low-

fat cooking methods'এ

(যেমন -baking, broiling,

steaming and grilling )।

সাথে রসুন ব্যবহার করুন।

৫.সয়াবিন থেকে প্রাপ্ত বিভিন্ন

সয়া দ্রব্য যেমন- soy milk,

tofu,soy nugget ইত্যাদি

বেশ কার্যকরী।

৬.কাঠ বাদামে magnesium

আছে যা blood vessels'কে

relaxকরে,যার ফলে ব্যাথা উপশম

হয় সহজেই।

৭. সালাদে তিল আস্ত বা মোটা

গুড়া করে সামান্য পরিমানে

ব্যবহার করুন, উপকৃত হবেন।

৮.দৈনিক কমপক্ষে ২.৫ লিটার

পানি পান করুন।

8392 views

এরকম সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। বেশি চিন্তা, মানসিক চাপ, অনিয়ম, ঘুমের অভাব, শব্দদূষণ। এসব থেকে দূরে থাকুন, বেশি ঘুমান, চিন্তা কমিয়ে ফেলুন। অতিরিক্ত ব্যথা হলে প্যারাসিটামল ট্যাবলেট ১টা খান। সমাধান না হলে ডাক্তারের পরামর্শ নিন।

8392 views

এ ধরনের মাথার ব্যথার জন্য ডাক্তারের

পরামর্শ নেওয়া উত্তম, কিছু টিপস রইলোঃ

মাথা ব্যথা উপশমে আদার জুড়ি নেই। কারণ আদায় রয়েছে ‘প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস’। যা অ্যাসপিরিন অ ব্যথানাশক ঔষধে ব্যবহার করা হয়। তাই ব্যথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবনো শুরু করুন।

আদা চাঃ

তাজা দেখে এক ইঞ্চি আদা নিয়ে প্রচণ্ড রাগ নিয়ে পিষে ফেলুন। তারপর ঐ আদা দিয়ে চা বানিয়ে খেয়ে ফেলুন। মাথা ব্যাথা সারতে অ্যাসপিরিন এর যতক্ষণ লাগে, এটাও ততক্ষণ সময় নেবে

লেবুঃ 

ঝটপট মাথা ব্যথা সারিয়ে তুলতে লেবুর তুলনা হয়না। মাথা ব্যথা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি গরম পানির সাথে লেবু মিশিয়ে খান তাহলে ব্যথা দ্রুত কমে আসবে। আপনি যদি লেবু পেস্ট করে কপালে লাগান তাতেও মাথা ব্যথা কমবে আর সাথে খেতে পারেন এক কাপ লেবু চা।

পান পাতাঃ

পান পাতার প্রাকৃতিক মাথা ঠাণ্ডাকারী উপাদান মুহূর্তেই মাথা ব্যথা সারিয়ে তুলতে কার্যকারী অবদান রাখে।  ব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে তাজা দেখে তিন থেকে চারটি পান পাতা নিয়ে মোলায়েম করে ছেঁচে কপালে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টার মধ্যে এটি আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবে।

8392 views

Related Questions