চুল পড়ার সমস্যা সমাধান চাই?
আমার বয়স ১৮।চুলে আগে হিট দিলেও এখন দেয়া হয় না।তখন চুলে বেশি প্রব্লেম দেখা যায় নি।কিন্তু কয়েকমাস যাবৎআমার চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে। আমার চুল বড়ও হয় না।এমন চুল পড়া আমি কারও ক্ষেত্রে দেখি নি।চুলে প্রচুর তেল দেই তাতে আরও বেশি চুল পরে। অতিষ্ঠ হয়ে গেছি এখন এই চুল পড়া নিয়ে।আমাকে প্লিজ কার্যকরী কিছু টিপস দিন যাতে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায়এবং চুল তাড়াতাড়ি লম্বা হয়
5 Answers
সাভাবিক ভাবে চুল হিট দেওয়া ঠিক নয়।এটির পাশ্বপ্রতিক্রিয়া হচ্ছে।চিন্তা করবেন না।ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাবে
যদি অতিরিক্ত চুল পড়ে, তাহলে নিচের কাজ গুলো করুন । * দুঃচিন্তা করবেন না । * খাদ্য তালিকায় পুস্টিকর ফলমুল এবং সবজি রাখুন । * মাথায় পেঁয়াজের রস লাগাবেন ১৫ মিনিট, তারপর ধুয়ে ফেলবেন, সপ্তাহে ৩ বার । * মাথা হাত দিয়ে ম্যাসাজ করবেন প্রতিদিন । এতে রক্ত চলাচল বৃদ্ধি পেয়ে চুল পড়া কমবে । * মাথা পরিস্কার রাখবেন । প্রয়োজনে ডাভ বা ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করুন । চুল পড়া রোধ করার জন্য ই ক্যাপ ২০০ বা ৪০০ এমজি ভাল চলে । আপনি নিকটস্থ ফার্মেসিতে এটি পাবেন । ২০০ এমজি খেলে প্রতিদিন সকাল এবং রাতে খেতে হয় অথবা ৪০০ এমজি শুধু সকালে বা রাতে খেতে হয় ।
নানা কারণে আমাদের মাথার চুল পড়ে থাকে। যেমন- চুলের গোড়ায় রক্ত সঞ্চালন না হলে, অ্যানিমিয়া থাকলে, স্ট্রেচ-টেনশনে থাকলে, চুলে খুশকি হলে, বড় কোন অসুখে ভুগলে। আর যেকোনো কারণেই চুল পড়ুক না কেন কিছু নিয়ম মেনে চললে সমস্যার সমাধান পাওয়া যায়। নিন্মে কিছু নিয়ম দেওয়া হলঃ
01. সপ্তাহে একদিন অন্তত ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ অলিব
অয়েল মিশিয়ে পুরো চুলে লাগান। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে নিন।
02. নারিকেল তেলের সাথে দারুচিনি গুড়া করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল পড়া বন্ধ হয়।
03. ঘুমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে হালকাভাবে চুল আচড়ে নেবেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হয়ে থাকে।
04. আমলকি ও জবাফুল নারকেল তেলে ফুটিয়ে বোতলে ভরে রাখুন। শ্যাম্পু
করার আগে ওই তেলে চুলের গোড়ায় ম্যাসেজ করেন।
05. সবুজ সাকসবজি ফলমূল বেশি খান।
06. বেশি করে প্রোটিনযুক্ত খাবার ও প্রচুর পানি পান করুন।
আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খান। মাথায় ডিমের সাদা অংশ লাগাতে পারেন। গৃহপালিত পশু পাখির কলিজা খান।
চুল অনেক কারণে পড়ে যাই যেমন: (১)কোন রোগে অনেক দিন যাবক থাকলে। (২)বংশগত কারণে। (৩)বাচ্চা হলে। (৪)চুলে পরিচ্ছন্নতা অভাবে। (৫)অতিরিক্ত চিন্তা করলে। (৬)বিভিন্ন ওষুধ সেবন করলে। (৭)মাথা ত্বকের সমস্যা থাকলে। আর অনেক কারণ আছে। আপনি প্রচুর পরিমাণ পানি খাইতে হবে,বেশি চিন্তা করা যাবে না। চুলে তৈল ব্যবহার করতে হবে, শ্যাম্পু করতে হয়,চুলের পরিচ্ছন্নতা রাখতে হবে, vitamin E খাওয়া যাই ব্যবহার করা যাই যা চুল ও ত্বকের জন্য বিভিন্ন উপকার করে, আপনি আপনার ইচ্ছা vitamin e ব্যবহার করতে পারেন. সাথে নারকেল তৈল বা অন্য কোন তৈল ব্যবহার করতে পারেন।সকালে শ্যাম্পু করতে হবে মাঝে মাঝে পিয়াজের রস দিতে পারেন।(ভাল চিকিৎসক পরামর্শ গ্রহন করেন)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy