1 Answers
কারো মাথার ত্বকে খুব বেশি মৃত কোষ তৈরি হয় কারো কম। তবে যার যে পরিমানেই হোক না কেন পর্যাপ্ত পরিচর্যা এবং ব্যবস্থাপনা পারে আপনার মাথার খুশকি দূর করতে। চলুন জেনে নেয়া যাক কি কি উপায়ে আপনি আপনার খুশকি দূর করতে পারবেন।
১) চুল ধুবেন সব সময় তবে কেমিক্যাল শ্যাম্পু দিয়ে নয়ঃ
আমাদের মাথার ত্বকের মৃত কোষ প্রতিনিয়ত তৈরি হচ্ছে মাথার ত্বকে। ফলে এসব মৃত কোষ খুব বেশি জমে গেলে মাথায় চুল পড়া রোগের সৃষ্টি হতে পারে। তৈরি হতে পারে নানান ছত্রাকের। এসব থেকে বাঁচতে যা যা করতে হবে।
মাথা এবং চুল নিয়মিত সাধারণ প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত বলতে প্রতিদিন ধুলে খুব ভালো।
সপ্তাহে দুইবার খুশকি দূর করার শ্যাম্পু দিয়ে মাথা এবং চুল খুব ভালো করে ধুয়ে ফেলুন।
মাথায় খুশকি দূর করার শ্যাম্পু দিয়েই সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। এতে শ্যাম্পু মাথার ত্বকে পরিপূর্ণ ভাবে কাজ করতে পারেনা। কম করে হলেও ৫ মিনিট শ্যাম্পু থেকে ফেনা তুলে মাথায় রাখুন তারপর ধুয়ে ফেলুন।
২) মানসিক চিন্তাঃ
মানুষের খুশকি বাড়ার আরেকটি কারণ হচ্ছে মানসিক চিন্তা বৃদ্ধি। হতাশা কিংবা মানসিক চিন্তা থেকে আপনার মাথার ত্বক ঝড়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। মানসিক চিন্তা এবং হতাশা থেকে দূরে থাকুন।
স্বাস্থ্যকর খাবার খান, বেশি বেশি সবজি খান। ফাস্ট ফুড পরিহার করুন। বিশেষ করে কোলা জাতীয় পানীয় পান কমিয়ে দিন।
৩) মাথায় দই প্রয়োগঃ
দই হচ্ছে প্রাকৃতিক এন্টি ড্রেন্ডাফ! হ্যাঁ অবাক হচ্ছেন? দই ব্যবহার মাথার খুলির খুশকি অনেকটাই কোমাতে পারে।
মাথায় পানি দিয়ে চুল ভালো করে ভেজান। এবার মাথার তালুতে সরাসরি দই প্রয়োগ করুন। ১০ থেকে ১৫ মিনিট রাখুন।
১০-১৫ মিনিট পর ভালো করে শ্যাম্পু দিয়ে ধিয়ে ফেলুন। দেখবেন চুল হবে ঝলমলে সুন্দর প্রাণবন্ত এবং খুশকি হ্রাস পাবে।
৪) চুলে Aspirin প্রয়োগঃ
এস্পিরিন ট্যাবলেট ভেঙ্গে পানিতে গুলে তা মাথায় প্রয়োগ করলে আপনার চুলে খুশকি অনেকটাই হ্রাস পাবে।
দুটি এস্পিরিন ট্যাবলেট ভেঙ্গে তা পানিতে গুলে নিন। এবার মাথার ত্বকে প্রয়োগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
এবার সারা মাথায় ভালো করে দুই মিনিট শ্যাম্পু রাখুন এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
2659 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy