একদা ছিল না জুতা চরন যুগলে…… গেলাম ভোজনালয়ে ভোজন করিতে, সেথা দেখি একজন পদ নাহি তার অমনি জুতার খোভ ঘুচিল আমার……?

এই কবিতাটি আমার মুখস্ত ছিল। কিন্তু এখন মনে করতে পারছি না। দয়া করে এই কবিতাটি এবং এর লেখকের নাম জানাবেন।
7950 views

1 Answers

"দুখের তুলনা"

কৃষ্ণচন্দ্র মজুমদার

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে

দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।

ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,

গেলাম ভজনালয়ে ভজন কারণে !

দেখি তথা এক জন, পদ নাহি তার,

অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,

পরের অভাব মনে করিলে চিন্তন

নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ ?

7950 views Answered

Related Questions

Next steps