5 Answers

চুল কালো করার সহজ উপায়ঃ

আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।

নিয়মিত ব্যবহারের চুল কালো হবে।

3396 views Answered

চুল কাল করার উপায়ঃ নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। * সপ্তাহে দু’বার শ্যাম্পু করুন এবং ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। * প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। মনে রাখতে হবে- খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। * নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। * চুলে তেল দিন মাসে অন্তত দু’বার। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। * আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। তারপর পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান। * চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল কালার করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়। ...অনেকের অযত্নে অবহেলায় বা ধুলাবালিতে চুল লালচে হয়ে যায়। আবার অনেকের জন্মগতভাবেই চুল লালচে হয়। ঘন কালো উজ্জ্বলতা একবার হারিয়ে ফেললে সহজে তা ফিরে পাওয়া কঠিন। তবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব।

3396 views Answered

এই প্যাকগুলো দিতে পারেনঃ


*.শুকনো আমলকি নারিকেল তেলে ডুবিয়ে সিদ্ধ করে তেলটা কালো করে সেটা ভালো করে ঘষে ঘষে মাথায় দেবেন।


*.নারিকেল তেল আর লেবুর রস মিশিয়ে মাথায় দিতে পারেন।


*.এক চা চামচ লবন এক কাপ ১৫ মিনিট জ্বাল দেয়া কালো চা-এর সাথে মিশিয়ে সেটা মাথায় ম্যাসাজ করতে হবে।


*.দুই চামচ মেহেদি, এক চামচ দই, এক চামচ মেথি গুড়া, তিন চামচ কফি, ২ চামচ পুদিনার রস, ৩ চামচ মিন্ট রস


একসাথে মেখে মাথায় মেখে ৩ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।


সুত্রঃ 


Doctor's Tips :: অনলাইন স্বাস্থ্যকথা '

3396 views Answered

যা যা লাগবে : - লাল জবা ফুল - নারিকেল তেল পদ্ধতিঃ ২-৩ টি লাল জবা ফুল হালকা গরমনারিকেল তেলে চটকিয়ে তেলের সাথেভালো করে মেশাবেন। এর পরে ঐ লাল জবাফুলের মেশানো তেল চুলের গোড়ায় গোড়ায়লাগাবেন। এভাবে রাতে রেখে দিবেন।সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুলধুয়ে ফেলবেন। এভাবে প্রতি সপ্তাহেকরবেন। দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল,কালো হয়ে উঠেছে।

3396 views Answered

যা যা লাগবে • ২ টেবিল চামচ ইউক্যালিপটাস তেল • ২ টেবিল চামচ লবঙ্গ এর তেল • ১০ টেবিল চামচ খাঁটি নারকেল তেল যা করবেন _ ইউক্যালিপটাস তেল, লবঙ্গ এর তেল, খাঁটি নারকেল তেল মিশিয়ে একটি তেল তৈরি করুন। আপনি তেলটি একটি বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন। • তেলটি মাথায় খুব ভাল করে ম্যাসেজ করুন। • ৩০ মিনিট অপেক্ষা করুন। সবচেয়ে ভাল হয় সারারাত মাথায় তেল রেখে দেওয়া। • এরপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। • ভাল ফল পেতে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন। কীভাবে কাজ করে? ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেল মাথার তালুর রক্ত চলাচল সক্রিয় করে চুলের গোঁড়া মজবুত করে থাকে। চুলকে ঘন করার পাশাপাশি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। অনেক সময় ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ তেল ব্যবহারে আপনার ত্বকে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। সেক্ষেত্রে সমপরিমাণ ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেলের সাথে ১৫ গুন বেশী পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিতে হবে। কোথায় পাবেন? ইউক্যালিপটাস তেল আমাদের আশেপাশের দোকানে পাওয়া যাবে না। এটি পাওয়ার জন্য যে কোন বড় বিদেশি সুপারশপ গুলোতে খোঁজ করে দেখতে পারেন। লবঙ্গের তেল আপনি ঘরেই তৈরি করতে পারেন। কয়েকটি লবঙ্গ নিয়ে গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ লবঙ্গের গুঁড়ার সাথে ১/২ কাপ অলিভ ওয়েল মিশিয়ে চুলায় জ্বাল দিন। তেল ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন।

3396 views Answered

Related Questions

Next steps