6 Answers
তোমার গোপন কথাটি, সখী, রেখো না
মনে ।
শুধু আমায়, বোলো আমায় গোপনে ॥
ওগো ধীরমধুরহাসিনী, বোলো
ধীরমধুর ভাষে–
আমি কানে না শুনিব গো, শুনিব
প্রাণের শ্রবণে ॥
যবে গভীর যামিনী, যবে নীরব
মেদিনী,
যবে সুপ্তিমগন বিহগনীড়
কুসুমকাননে,
বোলো অশ্রুজড়িত কন্ঠে, বোলো
কম্পিত স্মিত হাসে–
বোলো মধুরবেদনবিধুর হৃদয়ে শরমনমিত
নয়নে ॥
তোমাকে যেদিন দেখেছিলাম প্রথম সেদিনই হয়েছি পাগল । শয়নে-স্বপনে দেখি শুধুই তোমায় । তোমাকে একটি কথাই বলতে চাই, যা বলতে পারিনি এখনও,, কথাটি হলো "আমি তোমাকে ভালবাসি ।" যদি তুমি আমাকে ভাল নাও বাসো তবুও আমি তোমাকে ভালবেসেই যাব । তোমার জন্যেই বেঁচে থাকব । কিন্তু তোমাকে ছাড়া বেঁচে থাকব জিন্দালাশ হয়ে । সবশেষে বলি, আমাকে কি ভালবাসা যায় না?
আমি পোস্টটি করেছি তাকে,প্রথম দেখাতে ভালোবেসেছি যাকে!প্রথম দেখাতে আমি,প্রেমে পড়েছি,তাকে নিয়ে আমি স্বপ্ন গড়েছি!তুমি বুঝে নাও হে,তোমাকে লিখেছি যে! আমি জানি তুমি বুঝবে! তবে প্রতিক্ষায় আছি তোমার,তুমি আসবে বলে,আমাকে ভালোবাসবে বলে,আমার সাথে প্রেম করবে বলে! তবে তুমি পোস্টটি পড়ে আমাকে উত্তর দিবে,আমাকে ভালোবেসে নিবে! আমি আপেক্ষা আমি...
প্রিয়,......,
আশা করি উন্মুক্ত ধরায় মুক্ত বিহঙ্গের মত সুখেই আছো তুমি। তোমার ওই নিশাচর চোখের, রক্তিমধমনী মুগ্ধ করেছে আমায়। হয়তো কনো কবিতা নয়,কোন কাব্য নয়, হয়তো হিমাবতী কন্যা হয়েই আমার হৃদয়ে হিমসাগরের মাঝে তুমি রক্তিম আভায় ভরিয়ে দিয়েছো আমায়। "তোমাতে খুঁজে পেয়েছি আমি আমার মনের চারী দেয়াল, তুমি আমার স্বপনে আঁকা সুখের কার্নিবাল।" তোমায় হৃদয়ে রেখেছি বলে,হাজারো গোলাপের কাঁটার আঘাত আমায় আজ সুখ দেয়।
বিষাদ মাঝে সুখ তুমি দিয়েছো অন্তরালে, প্রতিটা মুহূর্তে এখন শুধু তোমায় মনে পড়ে।
ইতি,
আপনার নাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy