2 Answers

আজানের ইকামত দেওয়ার নিয়ম বিস্তারিত ভাবে নিচে দেওয়া হল:
আবৃত্তি আরবি প্রতিবর্ণীকরণ অনুবাদ
2 বার* الله اكبر আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান
1 বার اشهد ان لا اله الا الله আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই
1 বার اشهد ان محمد الرسول الله আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত দূত
1 বার حي على الصلاة হাইয়া আলাস সালা নামাজের জন্য এসো
1 বার حي على الفلاح হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো
২ বার قد قامت الصلاةُ ক্বদ ক্বামাতিস্‌ সালাহ নামাজ আরম্ভ হলো
২ বার الله اكبر আল্লাহু আকবার আল্লাহ্ মহান
১ বার لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই


7766 views Answered

ইকামতের কালেমাগুলো উচ্চারণ করার ব্যাপারে দুইটি মত পাওয়া যায়।

কতক আলিম বলেন, আযানের কালেমাগুলো দুই দুইবার করে এবং ইকামতের কালেমাগুলো একবার করে বলতে হবে।

অথবা, আযানের কালেমাগুলো দুই দুইবার করে এবং ইকামতের কালেমাগুলোও দুই দুইবার করে বলতে হবে।

ইকামত হলো সামান্য পরিবর্তিত আযান, যা ফরয নামাজের জন্য দাঁড়িয়ে নিয়তের পূর্বে উচ্চারণ করতে হয়। পার্থক্য এই যে আযানের শেষভাগে "হাইয়া আলাল ফালাহ" দুই বার বলার পর "ক্বদ ক্বামাতিস সালাহ" বাক্যটি দুইবার বলতে হয়।

আবূ সাঈদ আল আশাজজ (রহঃ) .. আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আযান ও ইকামত উভয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (আমলে) কালেমাগুলো দুই দুইবার করে বলা হত।

(সূনান তিরমিজী (ইফাঃ), অধ্যায়ঃ ২/ সালাত (নামায), হাদিস নম্বরঃ ১৯৪)।

আলী ইবনু আবদুল্লাহ‌ .. আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিলালকে আযানের বাক্যগুলো দু’ দু’বার এবং ইকামতের শব্দগুলো বেজোড় বলার নির্দেশ দেওয়া হল। ইসমায়ীল বলেন, আমি এ হাদীস আইয়্যূবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, তবে "ক্বদ ক্বামাতিস সালাহ" ব্যতীত।

(সহীহ বুখারী (ইফাঃ) অধ্যায়ঃ ১০/ আযান, হাদিস নাম্বার: ৫৮০)।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণ সালাতের ওয়াক্তের সংকেতবাহী কোন পন্থা খুঁজছিলেন। তখন বিলালকে আযানের শব্দাবলী দুবার করে এবং ইকামতের শব্দাবলী একবার করে বলার নির্দেশ দেয়া হয়।

(সুনানে ইবনে মাজাহ , অধ্যায়ঃ ৩/ আযান ও তার সুন্নাত , হাদিস নাম্বার: ৭২৯)।


7766 views Answered

Related Questions

Next steps