আযানের সময় কুকুর ডাকে কেন... এর সঠিক উত্তর চাই অযথা কেউ গুগল সার্চ করে উত্তর দিবেননা?
2 Answers
হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি , তিনি বলেন, যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ্ চাইবে। কেননা, ওরা এমন কিছু দেখতে পায় যা তো মরা দেখতে পাওনা।"...( মিশকাত শরীফ, পৃষ্ঠা-৩৭৩)। সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খাঁন তার মাসিক মদীনায় উল্লেখ করেছে, আমাদের এলাকার মসজিদগুলোতে যখন মাইকে আযান দেয়া হয় ঠিক তখনই আশপাশের কিছু সংখ্যক কুকুর এসে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে।... (মাসিক মদীনা, পৃষ্ঠা-৪৯, ডিসেম্বর, ২০০২ইং)
★ আজানের সময় কুকুর ডাকার কারণ ★ . একটি হাদিসে আছে, যখন আজান হয়, তখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়। অন্য একটি হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, প্রাণীরা এমন অনেককিছু দেখতে পায়, যা আমরা দেখতে পাই না। প্রাণীরা জিনদের দেখতে পারে, শয়তান দেখতে পারে এবং বিপদাপদও টের পায়ে। একারণেই ফেরাউনের ঘোড়া লোহিত সাগরে নামতে চায়নি! কারণ, সে বুঝতে পেরেছিল, সামনে মৃত্যু আছে! এসব কথা দ্বারা স্পষ্ট বোঝা যায়, কুকুরও অনেককিছু দেখতে পারে, বুঝতে পারে এমনকি কখনো শয়তানকেও দেখতে পারে! তাই খুব সম্ভব- হতে পারে, আজান শুনে যখন শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায়, তখন কুকুর তাকে দেখতে পায়। তাই সে ঘেউঘেউ করতে থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy