2 Answers

স্বপ্নদোষ চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে Nocturnal Emission. Nocturnal অর্থ রাতের বেলায় আর Emission অর্থ নির্গত হওয়া।

অর্থাৎ রাতের বেলা ঘুমের মধ্যে ছেলেদের বীর্যপাত হওয়াই স্বপ্নদোষ। এটি মেয়েদেরও হয় কিন্তু ছেলেদের তুলনায় অতি নগণ্য।

একজন ব্যক্তি যখন বয়ঃসন্ধিকালের মাধ্যমে কৈশরে প্রবেশ করেন তখন তার দেহে টেস্টোস্টেরন তৈরি হতে থাকে যা টেস্টিস-এ বীর্য উৎপাদন করে। বীর্যথলী যখন পূর্ণ হয়ে যায় তখন

সেটি শরির থেকে বের হয়ে যায়, সপ্নদোষ

বা প্রসাব পায়খানার সাথে,।

তাই আপনার বেলায়ও তাই হচ্ছেে এটি সম্পুর্ন

সাভাবিক প্রক্রিয়া। 

3260 views Answered

স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা। এটাকে ‘ভেজাস্বপ্ন’ও বলা হয়।

১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হওয়ার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ। তবে বয়ঃসন্ধিকালের পরে যেকোনো সময় স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, আবার নাও পারে। আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয়, তাকে কখনো কখনো ‘সেক্স ড্রিম’ বলে। মহিলাদের ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে।

3260 views Answered

Related Questions

Next steps