রোজার সময় তো অনেক পাপ করে থাকি নিজের অজান্তে , সেগুলো কি হবে?
2 Answers
আপনি সালাত আদায় করুন।কেননা সালাত সবসময় অশ্লীল কাজ হতে বিরত রাখে।আপনি সত্য কথা বলুন,সত্য কথা বলার চেষ্টা করুন।পারলে ইতিকাহফ বসুন,এতে লাইলাতুল কদর পাবেন।যা হাজার মাস থেকে ও উত্তম।ফলে আপনার শিরক ব্যাতীত সব গুনাহ মাফ করে দিবে
“যদি তোমরা আল্লাহকে ভয় কর, তাহলে তিনি তোমাদেরকে ন্যায়-অন্যায় পার্থক্যকারী শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় অনুগ্রহশীল।” (সূরা আনফাল ২৯ আয়াত) গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা যেমন মুমিনদের পরিচায়ক তেমনি তওবা করাও মুমিনদের অনন্য বৈশিষ্ট্য। তাই তা হোক সগিরা (ছোট) গুনাহ বা কবিরা (বড়) গুনাহ। রাসূল (সাঃ) বলেন, কোনো বান্দা যদি সগিরা গুনাহ করে অনুতপ্ত না হয় এবং তওবা না করে তবে তা আল্লাহর কাছে কবিরা গুনাহ বলে বিবেচিত হয়। পক্ষান্তরে কেউ কবিরা গুনাহ করেও যদি অনুতপ্ত হয়ে তওবা করে তবে তা আল্লাহর কাছে সগিরা গুনাহ বলে গণ্য হয় এবং তিনি তা ক্ষমা করে দেন। (তিরমিজি)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy