1 Answers
আপনার প্রশ্নটি অস্পষ্ট, সম্ভবত বুঝাতে চেয়েছিলেন মুভিতে মানুষকে দিয়ে বিভিন্ন ভয়ঙ্কর দৃশ্য কীভাবে তৈরি করা হয়।
এটা কিছুটা ইন্টারেস্টিং, ভয়ঙ্কর দৃশ্যগুলো অনেকরকম হয়ে থাকে আর সে অনুযায়ী এগুলো তৈরির পদ্ধতিও বিভিন্ন হয়।
বিকৃত মুখ বা দেহাংশ তৈরি করা হয় সম্পূর্ণ মেকআপের সাহায্যে, এক ধরণের আঠালো পদার্থ লাগিয়ে তাতে বিভিন্ন রঙ করে সাধারণত এরকম আকৃতি সৃষ্টি করা হয়।
দেহের বিচ্ছিন্ন অংশ যেমন কাটা হাত, কাটা মাথা ইত্যাদির ক্ষেত্রে মোমের নকল প্রতিকৃতি ব্যবহার করা হয়। সাথে গ্রাফিক্স ও বাস্তব ইমোশন যোগ করে দৃশ্যপট আরও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা হয়।
আর সম্পূর্ণ অতিমানবিক আকৃতির ক্ষেত্রে একজন সাধারণ মানুষ অভিনয় করেন। তারপর বিভিন্ন গ্রাফিক্যাল ইফেক্টের সাহায্যে 3D ইমেজ তৈরি করা হয় এবং উক্ত মানুষের স্থলে সেই ইমেজ যুক্ত করা হয়। এটি কিন্তু মোটেই সহজ বিষয় নয়। উদাহরণস্বরুপ একটি ভয়ঙ্কর জানোয়ারকে পোষ মানিয়ে অভিনয় করানো এজাতীয় গ্রাফিক্সের কাজের চেয়ে তুলনামূলক সোজাই বলা যেতে পারে।
ইউটিউবে আপনার পছন্দের মুভির বিহাইন্ড দা সিন ভিডিওগুলি দেখতে পারেন, আশা করি সহজেই বুঝতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy