2 Answers

সহজে দুর করার টিপসঃ

খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না!

হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে।

শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫ - ২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন।

পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। পুদিনার রস আর্য়ুবেদিক ওষুধের কাজ করে। এই রস ঠাণ্ডা হওয়ায় আপনার চোখকেও ঠাণ্ডা রাখবে বেশ সময় নিয়ে। দেখবেন চোখে অনেক প্রশান্তি লাগবে।

2681 views Answered

চোখের নিচের কালো দাগ দূর করার কৌশল- রাত জাগা, টেনশন অথবা চশমা ব্যবহারের ফলে অনেকেরই চোখের নিচে কালো দাগ পড়ে যায়। একে আমরা বলি ডার্ক সারকেল, যার ফলে চোখের সৌন্দর্যহানি হয় ও চোখকে ছোট দেখায়। সত্যি বলতে কি, এই ডার্ক সার্কেল কোন বিউটি ক্রিম দ্বারা দূর করা সম্ভব নয়। এরচাইতে বরং প্রাকৃতিক পদ্ধতি অনেক বেশি সহজ ও কার্যকরী। তাহলে কি করবেন? মাত্র কয়েক মিনিটে এই সমস্যা দূর করতে আপনার প্রয়োজন কেবল সবুজ চায়ের দুটি ব্যবহৃত টি ব্যাগ! সবুজ চা তৈরি করা হয় দুধ ও চিনি ছাড়া। তবে চা তৈরির পর টি ব্যাগ ফেলে দেবেন না যেন। বরং ব্যাগ নিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর টি ব্যাগ দুটি আলতো চিপে নিয়ে চোখের ওপর মাত্র ১০ মিনিট রাখুন। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। প্রথম ব্যবহারেই বিস্ময়কর ফল পাবেন। চায়ের ক্যাফেইন ও অ্যান্টি- অক্সিডেন্ট চোখের নিচের ক্ষতিগ্রস্থ চামড়া ঠিক করতে দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে কালো দাগের নাম নিশানাও থাকবে না।

2681 views Answered

Related Questions

Next steps