আমার এক gf পালিয়ে বিয়ে করবে ২দিনের মধ্য বাবা মাকে না জানিয়ে আমি অনেক চিন্তায় আছি এখন তাকে মোবাইলে SMS করে কি সবাধান দিবো প্লিজ হেল্প করুন?
4 Answers
যদি সত্যিই মেয়েটির ভালো চান তাহলে দেরি না করে যা যা জানেন সব তথ্য বিস্তারিতভাবে ওর অভিভাবককে জানিয়ে দিন!তবে অবশ্যই অনুরোধ করতে হবে যাতে আপনার কাছ থেকে জানতে পেরেছে একথা যেন প্রকাশ না পায়।বাকিটুকু মেয়েটির অভিভাবকগণই করতে পারবে!
এটাকে আসলে ভালোবাসা বলে না।এটাকে বলে আকর্ষন। তাকে ভালো করে বলেন যে জীবন টা একবারই।যা সিদ্ধান্ত নিবে ভেবে চিন্তে নিতে বলেন।আর এই সময়টা প্রেম ভালোবাসা করার নয়। আর ভালোবাসা মানেই যে বিয়ে করতে হবে এমনটা নয়। তাকে আগে তার পরিবারের কাছে কথাটা বলতে বলুন।বলাতো যায় না তারা মেনেও নিতে পারে। আর যদি আপনার বান্ধবী রাজি না হয় তাহলে আপনিই তার বাবা মা অথবা তার শিক্ষক কে বিষয়টি সম্পর্কে অবহিত করুন।তারাই এর যথার্থ সমাধান করবে বলে আশা করা যায়।তবে আপনার নাম গোপন রাখার জন্য বলবেন।তা না হলে আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে।
sms টা এ রকম হতে পারে--- প্লিজ,নামটা ।এরকমটা করো না ।বোঝার চেষ্টা করো,এটা ভালো কাজ না ।তুমি এখনো অনেক ছোট ।তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যত্ পড়ে আছে ।তুমি যদি এখন এই পথে যাও,তাহলে তুমি কোনোদিন সুখী হতে পারবে না ।তোমার বাবা-মায়ের কথা চিন্তা করো ।তারা কীভাবে সমাজে মুখ দেখাবে?তাদের কী দোষ?তোমাকে জন্ম দেওয়া?তোমাকে বড় করে তোলা?তোমার বাবা-মায়ের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ।এরকমটা করো না ।এতে কারো ভালো হবে না ।ভালো করে লেখাপড়া করো,মানুষের মতো মানুষ হও,তখন বিয়ে করলে সুখী হতে পারবে ।আমার ম্যাসেজটা ফেলে দিবে না,একটু ভেবে দেখো ।
এ ব্যাপারে ৩ টি মতবাদ আছে। প্রথম- এরকম বিয়ে একদমই নাযায়েজ, দ্বিতীয়- শুধু মেয়ের অভিভাবক রাজি থাকলেই জায়েজ, তৃতীয়ত- এটা সম্পূর্ণ যায়েজ (বিশ্বাসযোগ্য নয়) তবে এখন আপনার উচিত তার বাবা-মা কে বিষয়টি ব্যাপার এ বলা।।এমন ভাবে বলবেন যেতে আপনার বন্ধু না জানে।।আপনার বন্ধু জানলে আপনার সমস্যা হবে।।তাই চুরি করে তার মা বাবা কে এই ব্যাপার এ দৃরুত জানান।তা হলে আর বিহা করতে পারবে না আপনার বন্ধু।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy