মুখের উজ্জলতা ফিরিয়ে আনার উপায়?

মুখের উজ্জলতা ফিরিয়ে আনার উপায়
3325 views

4 Answers

দুধ ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, এবং কাঁচা হলুদ বাটা ১ চা চামচ।

কীভাবে ব্যবহার করবেন?

দুধ, লেবুর রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রন বা পেস্ট তৈরি করুন। সারা মুখে এই পেস্ট ভালভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা

পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। গরম পানিতে

 মুখ ধোবেন না এবং অন্তত ১২ ঘণ্টা রোদে যাবেন না। নিয়মিত ব্যবহারে ত্বকের রং ফর্সা হয়ে উঠবে।
3325 views Answered

প্রতিদিন দুবার ভালোমানের ফেস ওয়াস ব্যবহার করুন। এবং হলুদ জাতিয় ফলমূল খান(কলা,পেঁপে,কমলা ইত্যাদি)। আর বেশি দুশ্চিন্তা করবেন না। নিয়মিত রাতে নির্দিষ্ট সময় মতো ঘুমান এবং সকালে নির্দিষ্ট সময়ে উঠুন। দেখবেন মুখের উজ্জলতা ফিরে আসবে।

3325 views Answered

ত্বকের উজ্জ্বলতা মাত্র ১৫ মিনিট ব্যয়ে ফিরিয়ে আনার সহজ দুটি পদ্ধতি: একটি বাটিতে ১ টি ডিমের সাদা অংশ নিন এতে ২ টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম পানির ভাপ নিন ৩/৪ মিনিট। এরপর ডিম ও লেবুর মাস্কটি লাগান ত্বকে। ১০-১২ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে ফেলুন। ফিরিয়ে আনুন ত্বকের শুভ্রতা ও উজ্জলতা। দ্বিতীয় পদ্ধতিঃ একটি বাটিতে ১ টেবিল চামচ ময়দা নিন। এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন খুব ভালো করে মেশাবেন, পেস্টটি যেন একটু পাতলা ধরণের হয়। এরপর এই পেস্টটি একটি ব্রাশের সাহায্যে মুখ ও গলার ত্বকে লাগান। চাইলে হাতে ও পায়েও লাগাতে পারেন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। সামান্য ময়েসচারাইজার লাগিয়ে নিন দেখবেন কি সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে মুখের ত্বক ।

3325 views Answered

ত্বকের রঙ ফর্সা বা উজ্জ্বল করতে চাইলে রোজ সকালে ছোট্ট একটি রুটিন মেনে চলুন। মাত্র ৭ দিনে লক্ষ্য করতে পারবেন পার্থক্য, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে ত্বকের রঙ। ১ মাস টানা মেনে চললে দারুণ উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে আপনার রঙ। ত্বকের রঙ উজ্জল করতে রোজ সকালে করণীয় সম্পর্কে :

> ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ পানি খাবেন খালি পেটে। চাইলে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন। এক গ্লাস উষ্ণ পানি কেবল ত্বক নয়, আপনার বাকি দেহকেও সতেজ করে তুলবে। এবং আপনার পরবর্তী রূপচর্চার জন্য ত্বককে প্রস্তুত করবে।


>মুখে ভাপ নিন। একটি হাঁড়িতে গরম পানি নিয়ে সেই বাষ্প মুখে লাগান কয়েক মিনিট। খুব বেশী কাছ থেকে বাষ্প লাগাবেন না। খুব বেশী উত্তাপও যেন না লাগে। মুখে ভাগ দেয়া হলে পরিষ্কার তুলো দিয়ে মুখ মুছে নিন।


>এবার আসে ফেস মাস্কের পালা। একটি টমেটো নিন। মাঝ থেকে কেটে দুভাগ করে ভেতরের পাল্প সবটুকু বের করে নিন। এর সাথে দিন আধা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য মধু। সম্ভব হলে ১ টেবিল চামচ শসার রসও দিন। লেবু ও টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, দুধ যোগাবে ময়েশ্চার, মধু দূর করবে ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা কমাবে অতিরিক্ত তেল। এই ফেস মাস্কটি মুখে ও গলায়-হাতে কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে অবশসই সানস্ক্রিন ক্রিম মাখুন।


>ত্বকের রঙ ফর্সা করতে রোজ সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়া অভ্যাস করুন।

3325 views Answered

Related Questions

Next steps