3 Answers
>>শক্তি বলতে হাতের মাংশপেশির উন্নতির মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি করাকে বোঝায়। নিচে হাতের শক্তি বৃদ্ধি করার কয়েকটি ব্যায়াম উল্লেখ করা হলো - ক. ডাম্বেল হাত দিয়ে ধরে উপরে উঠানো ও নামানো। খ. চিত হয়ে শুয়ে ভার উপরে তোলা ও নামানো। গ. মাটিতে দুহাত কাঁধ বরাবর ফাঁক রেখে পুশ আপ। আস্তে আস্তে এক পা উপরের দিকে তুলে পুশ আপ। ঘ. মেডিসিন বল ছোড়া। ঙ. মাল্টি জিমে বিভিন্ন প্রকার হাতের ব্যায়াম করা। উল্লিখিত ব্যায়াম গুলো প্রশিক্ষকের নির্দেশ নিয়ম মাফিক করলে হাত ও কাঁধের শক্তি বৃদ্ধি পাবে।
এই ধরণের একটি টুল, বাজারে পাওয়া যায়,
এটা কিনে নিন, তারপর উপরিক্ত নিয়মে
রোজ exercise করতে থাকুন, হাতের
পেশি বাড়াতে সাহায্য করবে।
ডাম্বেল উইন্ডমিল: দু’হাতে দু’টো ডাম্বেল নিন। দু’টো পা কোমরের থেকে একটু বেশি দৈর্ঘ্য নিয়ে ফাঁক করে দাঁড়ান। এবার একটা হাত হাঁটুর কাছে রেখে অন্য হাতটা কনুই সোজা রেখে মাথার ওপর তুলে ধরুন। এখন চোখ উপরের হাতের দিকে রেখে নীচের হাতটা মাটির দিকে সাধ্যমতো নেবার চেষ্টা করুন। ১০ বার মাটির দিকে নেওয়া হলে হাত পাল্টে উল্টো দিকটাও করুন। দেখবেন পেটের পাশের পেশিতে কেমন টান পড়ছে। এলিভেটেড সাইড প্ল্যাঙ্ক: কনুই আর পায়ের পাতায় ভর রেখে পাশাপাশি শরীরটা শূন্যে ধরে রাখা হল সাইড প্ল্যাঙ্ক। এক্ষেত্রে একটা স্টেপ বক্স বা জলচৌকিতে পা দু’টো রাখুন। কনুই থাকুক মাটিতে। এবার শরীরটা পাশাপাশি শূন্যে তুলুন আর নামান মোট ১২ বার। খুব ভাল হয় যদি উপরের হাতে একটা ৩-৪ কেজির ডাম্বেল ধরে থাকেন। পেটের অবলিক পেশি এতে দৃঢ় হয়। আড়াআড়ি উডচপ: ৪-৫ কেজির একটা মেডিসিন বল বা ডাম্বেল দু’হাতে ধরুন। সামান্য হাঁটু ভেঙে দাঁড়ান। এবার কুড়ুল দিয়ে কাঠ কাটার ভঙ্গিতে মেডিসিন বল বা ডাম্বেলটা কাঁধের ওপর থেকে শরীরের আড়াআড়ি হাঁটু পর্যন্ত জোরে নামান আর ওপরে তুলুন। আড়াআড়ি কুড়ুল চালানোর ভঙ্গিতে। দু’দিকেই করুন ১০ বার।এই ভাবে ব্যাহাম করলে হাতের শক্তি বারাতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy