10 Answers
ছেলে বাবার কাছে চিঠি লিখেছে । . . শ্রদ্বেয় বাপ, পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা...? টাকার দরকার তাই, কিছু টাকা চাই। ইতি কানাই। বাবা; চিঠি পেয়ে উওর দিলেন.... শোনা জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাকা, কেমনে পাঠাই টাকা...? টাকার খুব অভাব, ইতি তোর বাপ।।।
১ম বন্ধু : কিরে, আজ না তোর বিয়ে? ২য় বন্ধু : আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে! ১ম বন্ধু : কেন, কী হয়েছে? ২য় বন্ধু : মশা মেরেছিলাম। ১ম বন্ধু : মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়? ২য় বন্ধু : হ্যাঁ। কারণ মশাটা বসেছিলো আমার শ্বশুরের গালে।
১ম বন্ধুঃ জানিশ কাল আমাকে দশ জনে মিলে মেরেছে।
২য় বন্ধুঃ দশ জন মিলে! তো, তুই কি করলি?
১ম বন্ধুঃ আমি রেগে গিয়ে বললাম এই, পারলে একজন একজন করে আয়। দেখি তোদের গায়ে কত শক্তি।
২য় বন্ধুঃ তারপর;
১ম বন্ধুঃ তারপর আর কি, ওরা একজন একজন করে এসে আমাকে আবার মারল।
চান্দু একবার বাংলা পরীক্ষা দিতে গেলো!!
পরীক্ষায় সবই কমন শুধু রচনা বাদে!!
রচনা আসছে হাঁস নিয়ে!! কিন্তু চান্দু
বেচারা তো আর এইটা পড়ে নাই!! তবুও
সে চেষ্টা করলো!! আসুন দেখি তার
চেষ্টাটা কেমন হয়েছিলো!!
হাঁস(যেই প্রাণী সারাক্ষণ প্যাঁকপ্যাঁক
করে আর খায়)
আমি হাঁস পছন্দ করি!! আমার বাসার সবাইও
মনে হয় পছন্দ করে!! যদিও আমাকে বলে না,
কিন্তু আমি বুঝি!! হাঁস পানিতে থাকে!! আমিও
পানি খাই!! আমার পাশের বাসার আঙ্কেল মদ
খায়!! মদ খুব খারাপ একটা জিনিস!!
এইটা কিন্তু আমি বলি নাই!!
এইটা জ্ঞানী গুণী লোকেরা বলছে!! আমার
একটা লাঠি আছে!! লাঠি পানিতে সাতার
কাটে হাঁস ও পানিতে সাতার কাটে!! মনে হয়
তারা আপন ভাইবোন!! হাঁস পানিতে গোসল
করে আমিও পানিতে গোসল করি!! আমার
গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্ত
হাঁস সারাদিন লাগিয়ে গোসল করে!! এই জন্য
হাঁস দেখতে এত সাদা!! আর আমার গাঁয়ের
রঙটা একটু ময়লা!! বেশি না, সামান্য ময়লা!!
আমি হাঁস খুব ভালোবাসি!! হাঁসও আমাকে খুব
ভালোবাসে!!
মন্টু : বাবা আজ তোমাকে একটা কথা বলতে চাই? বাবা : বল। মন্টু : আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে পাঁচটা ফেক আইডি খুলছি। বাবা : হারামজাদা! তোর আর কোন কাজ নাই? এইসব আকাম করছ? তা এই কথা তুই আমাকে কেন বলছিস? মন্টু : বাবা তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করতাছো ঐটা আমিই!
বল্টুর বাবা বাড়ি নাস্তা করতে যাবে ।তো দোকানে বসিয়ে রেখে বল্টুকে বলল, বাবা:শোন,কোনো কাস্টমার আসলে ফেরত দিবি না । বল্টু:কিন্তু যা চায় তা যদি না থাকে? বাবা:অন্য একটা দিয়ে বলবি,এটা দিয়ে আপাতত কাজ চালান । কিছুক্ষণ পর কাস্টমার এলো । কাস্টমার:ভাই,টয়লেট টিস্যু আছে? বল্টু:টয়লেট টিস্যু তো নাই ।এই লন " " " " " " " " " " " সিরিশ কাগজ,এটা দিয়ে আপাতত কাজ চালান ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy