10 Answers

একজন বাঙ্গালি সৌদি আসল তখন দেখল সবাই আরবিতে কথা বলে তখন সে তো কিছু বুঝে না কিন্তু যখন আজানের সময় হল আর তা শুনল তখন তার বন্ধুদের বলল কিরে দোস্ত এদেশে সব চলে আরবিতে কিন্তু আজান তো বাংলাই রয়ে গেল।

3750 views

বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসো তো দোকান থেকে । ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ ঠাণ্ডা অফকোর্স ! ছেলেঃ বাবা পেপসি নাকি কোক ? বাবাঃ পেপসি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ? বাবাঃ বোতলের , ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ? বাবাঃ ছোট বোতল , ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ? বাবাঃ ধুরু , লাগবেনা যা পানি নিয়ে আস একটা , ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ অফকোর্স ঠাণ্ডা , ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার জন্য ? বাবাঃ মাইর খাবি এখন !! ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ? বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ সামনে থেকে , ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব না হেটে হেটে ? বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস ! ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ? বাবাঃ আমি এখন তোরে জবাই করবো , যা বলসি !! ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ? বাবাঃ বটি দিয়ে !! ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ? বাবাঃ হারামি তুই যাবি ?? ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব ? বাবাঃ তোর উপর থাডা পরুক ! ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ? বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে ! ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব নাকি ডক্টর ডাকব ?? বাবাঃ পানি দে আমাকে ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ? বাবাঃ নরমাল ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ?? .

3750 views

একদিন সকল বিজ্ঞানীরা তাদের মৃত্যুর পর সবাই স্বর্গে বসে গল্প করতেছে। তো সেখানেতো আর পৃথিবীর মত কোন গবেষণার প্রয়োজন নেই তাই সবাই অলসভাবেই থাকত। একদিন সবাই মিলে চিন্তা করল কি করা যায় তো একজন বলল চলেন কোন কিছু খেলি। সবাই টিক করল তারা খেলবে কিন্তু কি খেলব বুঝতে পারল না। তখন বিজ্ঞানী ফেরাডে বলল, "আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম পাশের বাসার বাচ্চারা চুর পুলিশ খেলত কিন্তু আমার আম্মু আমাকে খেলতে দিত না কিন্তু আমার খুব খেলতে ইচ্ছা করত। তাই চলেন আমার সেই ছোট বেলার ইচ্ছাটায় আজকে পূরণ করি। " সবাই বলল টিক আছে আমরা সবাই আজকে এই খেলাটায় খেলব। বিজ্ঞানী ফেরাডে হলো চুর। ফেরাড যখন গুনতেছিল তখন সবাই যে যার মত লোকাতে থাকল কিন্তু বিজ্ঞান নিউটন লোকালো না তিনি ১ বর্গমিটার একটি ঘর একে তার মধ্য তিনি দাঁড়িয়ে থাকলেন। যখন ফেরাডে গুনা শেষ করল তখন নিউটনকে দেখে বলল, "নিউটন তোমাকে দেখে ফেলেছি। তাই এখন তুমি চুর।" কিন্তু নিউটন কোন কথা বলল না। আবার যখন ফেরাডে বলল তখনও কোন কথা বলেনি। শেষে সবাই বেড় হয়ে আসল। সবাই বলল নিউটন তুমি চুর তুমি গুনতে থাক। নিউটন তখন বলল, "সবাই আমাকে নিউটন নিউটন বলছ কেন। আমিতো নিউটন না। " সবাই বলল তুমি নিউটন না মানে। তখন নিউটন বলল, "আমি এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন দাঁড়িয়ে রয়েছি মানে বল প্রয়োগ করছি তাই আমি এখন প্যাসকেল। তাই আমাকে নিউটন না বরং প্যাসকেল ডাকতে হবে।" আসলে প্যাসকেলের সুত্রটা হলো - ১ বর্গমিটার ক্ষেত্রফলের উপর ১ নিউটন বল প্রয়োগ করলে ১ প্যাসকেল হয়। বি.দ্র. এই আমাকে সবচেয়ে বেশি হাসাই নি। আমাকে যেটা সবচেয়ে বেশি হাসিয়েছে সেটা এখানে অনুমতি ছাড়া দেওয়া যাবে না কারণ সেখানে কিছু ১৮+ জিনিস রয়েছে।

3750 views

দুই মাতাল বন্ধু স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখছে,এমন সময় একটি প্লেয়ার ছক্কা মারল।

১ম মাতালঃওহ! কি দারুন একটা গোল দিল।

২য় মাতালঃআরে বুদ্ধু গোল কি এই খেলায় হয় নাকি? গোল হয় ক্রিকেট খেলায়।

3750 views

টুয়ুর জন্মদিন

সান্টা বান্টাকে জিজ্ঞেস করলো, "আরে ভাই, পাশের বাড়ি থেকে অতো আওয়াজ আসছে, ব্যাপারটা কি?"


বান্টা বললো, "আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলছে রে।"


সান্টা, "কার জন্মদিন?"


বান্টা, "টুয়ুর..."


সান্টা অবাক হয়ে বললো, "টুয়ু?"


বান্টা বললো, "হ্যাঁ, তাইতো শুনতে পেলাম। সব্বাই বলছিলো হ্যাপি বার্থডে টুয়ু!"

3750 views

দুই বন্ধু ক্রিকেট খেলা দেখতেছে প্রথম বন্ধু তার ২য় বন্ধুকে বলতেছ দোস্ত যখন কোন খেলোয়াড় 100 রান করে তখন ব্যাট উপরে তুলে কেন ? এখন ২য় বন্ধু তার প্রথম বন্ধু কে বলতেছ দোস্ত ব্যাট উপরে তুলার কারন হলো আমাদের সবাইকে দেখাচ্ছে যে ব্যাট টা ফেটে গেছে কি না ।

3750 views
বল্টু: এই শার্টটার দাম কত....?
দোকানদার: ৭০০ টাকা।
বল্টু: ২০০ টাকা হবে ভাই?
দোকানদার: কি যে বলেন, না এতে
হবে না।
বল্টু: তাহলে ২২০ টাকা রাখবেন?
দোকানদার: না, একদাম ৫০০ টাকা
নিবেন?
বল্টু: না, আমি ৩০০ দিবো
দোকানদার: শেষ দাম ৪০০ হলে নিয়ে
যান।
বল্টু: না ভাই, শেষ দাম ৩৫০ হলে
বলেন,
নাইলে আমি যাই।
দোকানদার: আচ্ছা নিয়া যান।
..
..
..
বল্টু শার্ট হাতে নিয়া দিল এক দৌড়
দোকানদার: কিরে, শার্ট যখন চুরিই
করবি তাহলে এতক্ষণ
দামাদামি করলি কেন?
.
.
বল্টু: আরে, দামাদামি না করলে
তোমার ৭০০ টাকা লস হত, এখন
৩৫০ টাকা লস হইছে।।।।
3750 views

শিক্ষকঃ মশা মাছি পরিবেশের জন্য ক্ষতিকর।এদের বংশবিস্তার রোধ করতে হবে। . . . এই শুনে বল্টু হা হা করে হাসলো। . শিক্ষক বলল হাসছো কেন? বল্টুঃ স্যার এত ছোট বেলুন কিভাবে বানাবেন।

3750 views

শিক্ষকঃ বলতো বল্টু মেয়েদের লজ্জা বেশি না, ছেলেদের বেশি..? বল্টুঃ ছেলেদের। শিক্ষকঃ কিভাবে..? বল্টুঃ স্যার, সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট। শিক্ষকঃ হারামজাদা দাড়া শয়তান। 2) শিক্ষকঃ বলতো বল্টু তুমি বড় না তোমার বাবা বড়..? বল্টুঃ আমি স্যার। শিক্ষকঃ কিভাবে..? বল্টুঃ স্যার, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না,কিন্তু বাবা এখনও মায়ের সাথে ঘুমায়। 3) শিক্ষকঃ বলতো বল্টু , আকবর জন্মেছিলেন কবে..? বল্টুঃ স্যার, এটা তো বইয়ে নেই। শিক্ষকঃ কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫. বল্টুঃ ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ, আমি তোভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি, এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন..? শিক্ষকঃ বেঁহুশ,,,,,,,,,,,,,

3750 views

just for fun............!! . ক্লাসে নতুন আসা এক ছাত্রকে প্রধান ম্যাম প্রশ্ন করলেন। . ম্যাডাম:- এই স্কুলের প্রধান ম্যামের নাম কি ? ছাত্র:- জানিনা ম্যাম। ম্যাম:-তোমার বাবা বাড়ি থেকে কখন বের হন ? ছাত্র:- জানিনা ম্যাম। ম্যাডাম:- আচ্ছা তোমার বাবা কি করেন ? ছাত্র:- গাড়ি চালায় । ম্যাডাম:- কত স্পীডে ? ছাত্র:- জানিনা ম্যাম । ম্যাডাম:- আচ্ছা বলতো মুরগি কি পাড়ে । ছাত্র:- এটাও জানিনা ম্যাম । ম্যাম:- কাল বাড়ি থেকে এর উত্তর গুলো করে আসবে। . ছেলেটি বাড়ি গিয়ে তার বাবাকে বলছে ... ছেলে: বাবা আমার স্কুলের প্রধান ম্যামের নাম কি ? বাবা: জয়া ম্যাম । ছেলে:- তুমি কখন বাড়ি থেকে বের হও ? বাবা: রোজ সকালে। ছেলে: তুমি কত জোরে গাড়ি চালাও ? বাবা: ফুল স্পীডে । ছেলে: মুরগি কি পাড়ে ? বাবা: ডিম পাড়ে । . পরদিন ক্লাসে .. ম্যাডাম:- আচ্ছা সনি তুমি উত্তর গুলো করে এসেছো ? ছাত্র: হ্যাঁ, ম্যাডাম । ম্যাডাম:- শুধু উত্তর গুলো পটাপট বল ? . . . . ছাত্র:- জয়া ম্যাডাম রোজ সকালে ফুল স্পীডে ডিম পাড়ে ........!!

3750 views

Related Questions