মাথার চুল উঠে যাচ্ছে, কি করতে পারি?

→মাথায় চুল উঠে যাচ্ছে। আমার চুল
প্রচন্ড পাতলা।
ন্যাড়া করতে চাই, ক্যামন হবে বলুন?
এছাড়াও অন্য কি কি উপায় আছে?
সাজিয়ে উত্তর দিবেন আশাকরি!! 
3086 views

2 Answers

ভিটামিন ই-ক্যাপসুল খান।১৫ দিনের মধ্যে চুল পড়া কমে যাবে ইনশাল্লাহ। 

3086 views Answered

জেনে নিন চুল ওঠা বন্ধ

করার ৫টি প্রাকৃতিক উপায়-

মাথা মালিশ:

প্রতিদিন কিছুক্ষণ মাথা মালিশ করুন।

এতে রক্তচলাচল বাড়বে। ফলে চুলের

গ্রন্থি আরো কার্যকর হবে। বাদাম বা

তিল সমৃদ্ধ কয়েক ফোঁটা ল্যাভেন্ডার

তেল দিয়ে মালিশ করলে রক্তচলাচল

আরো উন্নত হওয়ার সম্ভানা থাকে।

গরম তেল:

যে কোনো প্রাকৃতিক তেল, যেমন:

নারকেল তেল বা, অলিভ অয়েল হালকা

গরম করুন। কুসুম গরম যাকে বলে।

এবার হালকা করে এই তেল মাথায়

মালিশ করুন। ‘শাওয়ার ক্যাপ’ দিয়ে

ঢেকে রেখে ঘন্টাখানেক পর শ্যাম্পু

করুন।

প্রাকৃতিক রস:

আদা, পেঁয়াজ বা রসুনের রস দিয়ে

মাথার চামড়া মালিশ করুন। সারারাত

এভাবেই রেখে সকালে ধুয়ে ফেলুন।

অ্যান্টিঅক্সিডেন্টস:

এককাপ গরম পানিতে দুটি গ্রিন টি

ব্যাগ চুবিয়ে, সেই পানি মাথার

ত্বকে

দিন। ঘন্টাখানেক রেখে মুছে ফেলুন।

গ্রিন টি বা সবুজ চায়ে আছে

অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলপড়া

কমানোর পাশাপাশি গজাতেও সাহায্য

করে।

মেডিটেশন:

সত্যি বলতে টেনশন আর মানসিক

চাপের কারণে চুল বেশি পড়ে। শহুরে

জীবনে মানসিক পীড়ন যেন

নিত্যসঙ্গী। তাই মেডিটেশনের

মাধ্যমে

মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

এতে চুলওঠাও কমে আসবে।

সুত্রঃ সাজঘর

3086 views Answered

Related Questions

Next steps