বিড়ি সিগারেট খাই না তারপরও ঠোট কালো?
আমি বিড়ি সিগারেট খাই না, খেতামও না। কিন্তু আমার ঠোট অনেক কালো অনেক আগে থেকেই। এই কালচে দাগ দূর করার উপায় কি ? কোন ক্রিম থাকলে বলেন ।
4 Answers
ঠোঁটের দাগ দূর করতে:- গ্লিসারিন দিয়ে ঘুমাতে যান রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলোর টুকরোতে গ্লিসারিন লাগিয়ে ঠোঁটে ম্যাসেজ করে নিন। গ্লিসারিন ঠোঁট ময়শ্চার রাখে এবং ঠোঁট হতে শুষ্কতা রোধ করে। কিছুদিন এই ভাবে গ্লিসারিন ব্যবহার করার পর দেখবেন ঠোঁটের কালো দাগ ধীরে ধীরে চলে যাবে। বেশি করে পানি পান করুন শুধু ওপর দিয়েই যত্ন নিলে হবে না। দেহের ভিতরে সব ঠিক থাকলে ওপর দিয়ে সব ঠিক থাকবে। তাই দেহকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন ৮/১০ গ্লাস পানি পান করুন। এতে করে দেহ থাকবে সতেজ ও দেহের অন্য অঙ্গের পাশাপাশি ঠোঁটও ভালো থাকবে। আমন্ড অয়েল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল ম্যাসেজ করে ঘুমাতে যান। আমন্ড অয়েল ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করে। শসার জুস ঠোঁটের কালো ছাপ রোধ করতে শসার জুস খুব উপকারী। শসার উপাদান কালো ঠোঁটের সমস্যা সমাধানে খুব উপকারী। প্রতিদিন শসার জুস ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। অথবা চ্যাপস্টিক ব্যবহার করতে পারেন।
ছেলেরা ঠোঁট গোলাপি করার উপায়!
শুধু সিগারেট খেলে যে ঠোট কালো হয় তা নয়,আরো অনেক কারনে কালো হতে পারে।এমনকি এটা জন্মগত সমস্যা ও হতে পারে।নিচের পদ্ধতিগুলো অনুসরন করে দেখতে পারেন।
১.Vitamin C যুক্ত খাবার খেতে হবে। কারণ Vitamin C দেহে মেলানিনের উৎপাদন কমায়।
২.প্রতিদিন দুধ খেতে হবে। দুধের Lactic Acid এর whitening properties আছে, অর্থাৎ এটি কালো দাগ দূর করতে বিশেষ ভাবে কার্যকরী। এছাড়া দুধ মৃত চামড়া ঝড়িয়ে ফেলতে সাহায্য করে।
৩.Cocoa butter এ antioxidants আছে যা ঠোটকে নরম রাখে এবং দূষন থেকে রক্ষা করে।
৪. লেবুর রসে প্রাকৃতিক bleaching ক্ষমতা আছে । তাই লেবুর রস পান করুন এবং লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান।
৫.প্রচুর পরিমান পানি পান করতে হবে। যা ঠোটকে আদ্র রাখতে সাহায্য করবে। শুষ্কতা ঠোটের কালো দাগের অন্যতম কারণ।
৬.যাদের ঠোটে কালো দাগ রয়েছে তারা কখনই খুব গরম খাবার খাবেন না। খাবার কিছুটা ঠান্ডা করে তারপর খান। কারণ অতিরিক্ত তাপ কালো দাগকে বাড়িয়ে দিতে পারে।
৭. খাবার তালিকায় সবজি ও ফল রাখুর প্রচুর পরিমানে।
৮.বেদেনা বা ডালিমের রস খুবই উপকারী।
আরও যা করণীয়:
১.সবসময় ঠোট আদ্র রাখতে চেষ্টা করুন। ।এক্ষেত্রে Almond oil, coconut oil, cucumber extract,ভাল মানের lip bum ব্যবহার করতে পারেন্
২. সানস্ক্রীন ব্যবহার করুন।
৩.হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।
তথ্যসূত্র-বিভিন্ন সাইট থেকে নেয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy