1 Answers

এ দুটো উপাদান মানবদেহে অত্যন্ত প্রয়োজনীয়, তবে খুবই সামান্য মাত্রায়। আমাদের দৈনন্দিন খাবারের ম্যানুয়ালেই প্রয়োজনীয় ক্যালসিয়াম ও আয়রনের চাহিদা মিটে যায়।

তবুও কোনো কারনে এগুলোর অভাব হলে ডাক্তারের পরামর্শে উপযুক্ত মেডিকেশন নিতে হয়।


এবার আসি ওভারডোজের বিষয়ে, যদিও উপাদান দুটি আমাদের দেহের জন্য আবশ্যক তবুও এগুলো অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ক্যালসিয়াম ওভারডোজ কিডনিতে পাথর ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। প্রেগন্যান্ট ও ধূমপায়ীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম সেবন করা উচিত নয়। বেশিরভাগ ক্যালসিয়াম ট্যবলেটে ভিটামিন D থাকে, আপনি ইতোমধ্যে মাল্টিভিটামিন সেবন করে থাকলে এজাতীয় ট্যাবলেট স্বাস্থ্যঝুকির সৃষ্টি করতে পারে।

আয়রন ওভারডোজে আয়রন পয়জনিং এর সম্ভাবনা দেখা দেয়। এটি খুবই মারাত্মক, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ওভারডোজের ৬ ঘন্টার মধ্যেই এর উপসর্গ দেখা দেয়। এসব উপসর্গের মধ্যে রয়েছে বমি, রক্তবমি, ডায়রিয়া, পেটব্যাথা, দ্রুত শ্বাসপ্রশ্বাস, খিচুনি নিম্ন রক্তচাপ ইত্যাদি। আয়রন পয়জনিং এ আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে।


পরিশেষে, "অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়"

3900 views Answered

Related Questions

Next steps